Isaiah 25:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সাঁতারু যেমন সাঁতারের জন্য হাত বাড়িয়ে দেয়, তেমনি সে তার মধ্যে হাত বাড়িয়ে দেবে; কিন্তু তিনি তার হাতের কৌশলের সঙ্গে তার গর্ব খর্ব করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা এর উপরে তাদের হাত প্রসারিত করবে, যেভাবে সাঁতারু সাঁতার কাটার জন্য হাত প্রসারিত করে। ঈশ্বর তাদের অহংকার অবনমিত করবেন যদিও তাদের হাত চতুরতার চেষ্টা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সন্তরণকারী যেমন সন্তরণের জন্য হস্ত বিস্তার করে, তেমনি সে তাহার মধ্যে হস্ত বিস্তার করিবে; কিন্তু তিনি তাহার হস্তকৌশলের সহিত তাহার গর্ব্ব খর্ব্ব করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সন্তরণকারী যেমন সন্তরণের জন্য হস্ত বিস্তার করে, তেমনি সে তাহার মধ্যে হস্ত বিস্তার করিবে; কিন্তু তিনি তাহার হস্তকৌশলের সহিত তাহার গর্ব খর্ব করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাঁতারু যেমন হাত বাড়িয়ে সাঁতার কাটে তেমনি করে তারা গোবরের মধ্যে হাত বাড়াবে। তাদের হাতের চেষ্টা মিথ্যা হবে; ঈশ্বর তাদের অহংকার ভেংগে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাঁতারু যেমন হাত বাড়িয়ে সাঁতার কাটে তেমনি করে তারা গোবরের মধ্যে হাত বাড়াবে। তাদের হাতের চেষ্টা মিথ্যা হবে; আল্লাহ্ তাদের অহংকার ভেংগে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তার মধ্যে সাঁতার কাটার মত হাত-পা ছুড়বে কিন্তু প্রভু পরমেশ্বর তাদের গর্ব খর্ব করবেন, তাদের হাত দুখানি শিথিল হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাঁতার কাটা মানুষের মতো প্রভু তাঁর বাহু প্রসারিত করে লোকে যেসব জিনিস নিয়ে গর্ব করে সেসব জিনিসকে একত্রিত করবেন| তিনি মানুষের তৈরী সুন্দর সুন্দর জিনিসগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সাঁতারকারী যেমন সাঁতারের জন্যে হাত বাড়ায়, তেমনি সে তার মধ্যে হাতের কৌশলের সঙ্গে তার গর্ব নত করবেন।