Isaiah 25:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তোমার উঁচু প্রাচীরযুক্ত দৃঢ় দুর্গ ধ্বংস করেছেন, নত করেছেন, ভূমিসাৎ করেছেন, ধূলিশায়ী পর্যন্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমার উঁচু প্রাচীর সমন্বিত দৃঢ় দুর্গকে ভেঙে ফেলে ধ্বংস করবেন; তিনি সেগুলি মাটিতে নামিয়ে আনবেন, ধূলিসাৎ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তোমার উচ্চ প্রাচীরযুক্ত দৃঢ় দুর্গ নিপাত করিয়াছেন, নত করিয়াছেন, ভূমিসাৎ করিয়াছেন, ধূলিশায়ী পর্য্যন্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তোমার উচ্চ প্রাচীরযুক্ত দৃঢ় দুর্গ নিপাত করিয়াছেন, নত করিয়াছেন, ভূমিসাৎ করিয়াছেন, ধূলিশায়ী পর্যন্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মোয়াবের দেয়ালের উঁচু দুর্গগুলো ধ্বংস করবেন; তিনি সেগুলো মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মোয়াবের দেয়ালের উঁচু কেল্লাগুলো ধ্বংস করবেন; তিনি সেগুলো মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের সমস্ত দুর্গ এবং তাদের উচ্চ নগর প্রাকার তিনি ভেঙ্গে ফেলবেন, সব কিছু ধূলায় মিশিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মানুষের লম্বা প্রাচীর ও নিরাপদ জায়গাগুলিকে ধ্বংস করে মাটির ধূলোয় মিশিয়ে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমার উঁচু দেয়ালযুক্ত মজবুত দুর্গ নিপাত করেছেন, নত করেছেন, ধ্বংস করেছেন, ধূলোয় মিশিয়েছেন।