Isaiah 25:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি নগরকে স্তূপে, দৃঢ় নগরকে ধ্বংস্তূপে পরিণত করেছ; বিদেশীদের রাজপুরী আর নেই; তা কখনও নির্মিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি নগরকে এক পাথরের ঢিবিতে এবং সুরক্ষিত নগরীকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছ, বিদেশিদের দুর্গ আর নগর নয়; তা আর কখনও পুনর্নির্মিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি নগরকে ঢিবীতে, দৃঢ় নগরকে কাঁথড়ায় পরিণত করিয়াছ; বিদেশীদের রাজপুরী আর নাই; তাহা কখনও নির্ম্মিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি নগরকে ঢিবিতে, দৃঢ় নগরকে ধ্বংস্তূপে পরিণত করিয়াছ; বিদেশীদের রাজপুরী আর নাই; তাহা কখনও নির্মিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি শহরকে পাথরের ঢিবি করেছ আর দেয়াল-ঘেরা শহরকে করেছ ধ্বংসের স্তূপ। বিদেশী শত্রুদের দুর্গ আর থাকবে না; তা কখনও আর তৈরী করা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি শহরকে পাথরের ঢিবি করেছ আর দেয়াল-ঘেরা শহরকে করেছ ধ্বংসের স্তূপ। বিদেশী শত্রুদের কেল্লা আর থাকবে না; তা কখনও আর তৈরী করা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কত নগর-জনপদকে তুমি পরিণত করেছ ধ্বংসস্তূপে বিধ্বস্ত করেছ তাদের রক্ষাব্যবস্থা, শত্রুকুলের গড়ে তোলা প্রাসাদ-অট্টালিকা নিশ্চিহ্ন হয়েছে চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি শহর ধ্বংস করেছেন| যে শহর ছিল শক্তিশালী প্রাচীর দিয়ে ঘেরা তা এখন ধ্বংসস্তূপ মাত্র| বিদেশী প্রাসাদ সব ধ্বংস হয়ে গিয়েছে| তা আর কোন দিনও নির্মাণ করা যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি শত্রুদের শহরকে ঢিবিতে, দৃঢ় শহরকে স্তূপে পরিণত করেছ; বিদেশীদের রাজপুরী আর নেই; তা কখনো আর তৈরী হবে না।