Isaiah 25:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য বলবান লোকেরা তোমার গৌরব করবে, নিষ্ঠুর জাতিদের নগর তোমাকে ভয় করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, শক্তিশালী লোকেরা তোমাকে সম্মান করবে; নির্মম জাতিদের নগরগুলি তোমার প্রতি সম্ভ্রম প্রদর্শন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য বলবান লোকেরা তোমার গৌরব করিবে, দুর্দ্দান্ত জাতিগণের নগর তোমাকে ভয় করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য বলবান লোকেরা তোমার গৌরব করিবে, দুর্দান্ত জাতিগণের নগর তোমাকে ভয় করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য শক্তিশালী জাতিরা তোমার গৌরব করবে এবং নিষ্ঠুর জাতিদের শহরগুলো তোমাকে ভক্তিপূর্ণ ভয় করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য শক্তিশালী জাতিরা তোমার প্রশংসা করবে এবং নিষ্ঠুর জাতিদের শহরগুলো তোমাকে ভয় করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শক্তিশালী জাতিবৃন্দ গাইবে তোমার প্রশংসাগান হিংস্র নিষ্ঠুর জাতিবৃন্দের অধ্যুষিত নগর জনপদে তুমি হবে তাদের ভীতির কারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শক্তিমান দেশগুলি আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে| শক্তিশালী শহরের ক্ষমতাবান লোকরা আপনাকে ভয় পাবে এবং সম্মান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য শক্তিশালী লোকেরা তোমার গৌরব করবে, দুর্দান্ত জাতিদের শহর তোমাকে ভয় করবে।