Isaiah 25:5 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন শুকনো দেশে রৌদ্র, তেমনি তুমি বিদেশীদের কোলাহল থামাবে; যেমন মেঘের ছায়াতে রৌদ্র, তেমনি নিষ্ঠুরদের গান থেমে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যেন মরুভূমির উত্তাপের মতো। তুমি বিদেশিদের চিৎকার থামিয়ে থাকো; যেমন মেঘের ছায়ায় উত্তাপ কমে আসে, সেভাবেই নির্মম লোকদের গীত স্তব্ধ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন শুষ্ক দেশে রৌদ্র, তেমনি তুমি বিদেশীয়দের কোলাহল থামাইবে; যেমন মেঘের ছায়াতে রৌদ্র, তেমনি দুর্দ্দান্তদের হর্ষগান ক্ষান্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন শুষ্ক দেশে রৌদ্র, তেমনি তুমি বিদেশীয়দের কোলাহল থামাইবে; যেমন মেঘের ছায়াতে রৌদ্র, তেমনি দুর্দান্তদের হর্ষগান ক্ষান্ত হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন বিশুষ্ক দেশে নিদারুণ খরা। হে প্রভু পরমেশ্বর করেছ নীরব তুমি শত্রুকুলকে আমার, করেছ নীরব হিংস্র মানুষের উন্মত্ত চীৎকার, যেমন শীতল করে মেঘমালা দাবদাহ তপ্তদিনের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা এসে চিৎকার চেঁচামেচি গোলমাল শুরু করবে| ভয়ঙ্কর শত্রুরা আরও ভয়ঙ্কর হয়ে উঠে আহবান জানাবে| কিন্তু ঈশ্বর আপনিই তাদের থামিয়ে দেবেন| যদিও গ্রীষ্মে মরুভূমিতে কয়েকটি উদ্ভিদ জন্মায়, পরিশেষে তারা শুকিয়ে যাবে এবং ভূমিতে পতিত হবে| একই ভাবে, আপনিও আপনার শত্রুদের পরাজিত করবেন এবং তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন| ঘন মেঘ যেমন গ্রীষ্মের প্রখর উত্তাপকে আটকে দেয় ঠিক সেই ভাবে আপনিও শত্রুদের ভয়ঙ্কর চিৎকার থামিয়ে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন শুকনো দেশে রোদ, তেমনি তুমি বিদেশীদের কোলাহল থামাবে; যেমন মেঘের ছায়াতে রোদ, তেমনি দুর্দান্তদের গান থামবে।