Isaiah 25:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাহিনীগণের মাবুদ এই পর্বতে সর্বজাতির জন্য উত্তম উত্তম খাদ্য দ্রব্যের একটি ভোজ, পুরানো আঙ্গুর-রসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্য ও সবচেয়ে ভাল পুরানো আঙ্গুর-রসের একটি ভোজ প্রস্তুত করবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই পর্বতের উপরে সর্বশক্তিমান সদাপ্রভু প্রস্তুত করবেন সমস্ত জাতির জন্য উৎকৃষ্ট খাদ্যের মহাভোজ, পুরোনো দ্রাক্ষারসের এক পানসভা, সর্বোৎকৃষ্ট মাংস ও উৎকৃষ্টতম দ্রাক্ষারস সমন্বিত ভোজ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্ব্বতে সর্ব্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের, মেদোযুক্ত উত্তম খাদ্য দ্রব্যের ও নির্ম্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের, মেদযুক্ত উত্তম খাদ্য দ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই পাহাড়ের উপরে সব জাতির লোকদের জন্য ভাল ভাল খাবার জিনিসের আর পুরানো আংগুর-রসের এক মহাভোজ দেবেন; তাতে থাকবে সবচেয়ে ভাল মাংস আর সবচেয়ে ভাল আংগুর-রস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন এই পাহাড়ের উপরে সব জাতির লোকদের জন্য ভাল ভাল খাবার জিনিসের আর পুরানো আংগুর-রসের এক মহাভোজ দেবেন; তাতে থাকবে সবচেয়ে ভাল গোশ্ত আর সবচেয়ে ভাল আংগুর-রস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর সিয়োন পর্বতে পৃথিবীর সমস্ত জাতির জন্য এর মহা ভোজের আয়োজন করবেন। সেই ভোজে পরিবেশিত হবে সর্বাপেক্ষা মূল্যবান সুস্বাদু খাদ্য ও উৎকৃষ্ট সুরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্যাযিত করবেন| সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে| মাংস হবে নরম ও সুস্বাদু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাহিনীদের সদাপ্রভু এই পর্বতে সব জাতির ভালো ভালো খাবার জিনিসের এক ভোজ, পুরানো আঙ্গুর রসের, মেদযুক্ত ভালো খাবার তৈরী করবেন।