Isaiah 25:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করেছেন ও সার্বভৌম মাবুদ সকলের মুখ থেকে চোখের পানি মুছে দেবেন; এবং সমস্ত দুনিয়া থেকে নিজের লোকদের দুর্নাম দূর করবেন; কারণ মাবুদই এই কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন। সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন; তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন। সদাপ্রভু একথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন; এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন; কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন; এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন; কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত্যুকে তিনি চিরকালের জন্য ধ্বংস করবেন। প্রভু সদাপ্রভু সকলের চোখের জল মুছিয়ে দেবেন আর সমস্ত পৃথিবী থেকে তাঁর লোকদের অসম্মান দূর করবেন। সদাপ্রভু এই কথা বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত্যুকে তিনি চিরকালের জন্য ধ্বংস করবেন। আল্লাহ্‌ মালিক সকলের চোখের পানি মুছিয়ে দেবেন আর সমস্ত দুনিয়া থেকে তাঁর বান্দাদের অসম্মান দূর করবেন। মাবুদ এই কথা বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মৃত্যুকে ধ্বংস করবেন চিরতরে।! তিনি মুছে দেবেন সকলের চোখের জল পৃথিবীর বুক থেকে মুছে দেবেন আপন প্রজাদের দুর্নাম। প্রভু পরমেশ্বর স্বয়ং এ কথা বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে| আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিযে দেবেন| অতীতে তাঁর সমস্ত অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ন| কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্নতা| এ সমস্তই ঘটবে কারণ প্রভু এসব ঘটনার কথাই বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করেছেন ও প্রভু সদাপ্রভু সবার মুখ থেকে চোখের জল মুছে দেবেন এবং সমস্ত পৃথিবী থেকে নিজের লোকদের দুর্নাম দূর করবেন; কারণ সদাপ্রভুই এই কথা বলেছেন।