Isaiah 25:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন লোকে বলবে, এই দেখ, ইনিই আমাদের আল্লাহ্‌; আমরা এরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদেরকে নাজাত করবেন; ইনিই মাবুদ; আমরা এঁরই অপেক্ষায় ছিলাম, আমরা এঁর কৃত উদ্ধারে উল্লসিত হব, আনন্দ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তারা বলবে, “নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর; আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন। ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি; এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন লোকে বলিবে, এই দেখ, ইনিই আমাদের ঈশ্বর; আমরা ইহাঁরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন; ইনিই সদাপ্রভু; আমরা ইহাঁরই অপেক্ষায় ছিলাম, আমরা ইহাঁর কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন লোকে বলিবে, এই দেখ, ইনিই আমাদের ঈশ্বর; আমরা ইঁহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন; ইনিই সদাপ্রভু; আমরা ইঁহারই অপেক্ষায় ছিলাম, আমরা ইঁহার কৃত পরিত্রাণে উল্লসিত হইব, আনন্দ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন লোকে বলবে, “দেখ, ইনিই আমাদের ঈশ্বর; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম যেন তিনি আমাদের উদ্ধার করেন। ইনিই সদাপ্রভু; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম। এস, আমরা তাঁর উদ্ধার-কাজের জন্য আনন্দ করি ও খুশী হই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন লোকে বলবে, “দেখ, ইনিই আমাদের আল্লাহ্‌; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম যেন তিনি আমাদের উদ্ধার করেন। ইনিই মাবুদ; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম। এস, আমরা তাঁর উদ্ধার-কাজের জন্য আনন্দ করি ও খুশী হই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনা ঘটলে প্রত্যেকে বলবে, ইনি আমাদের ঈশ্বর! আমরা এঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি, তিনি আমাদের উদ্ধার করেছেন। তিনিই আমাদের প্রভু পরমেশ্বর! আমরা তাঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। এখন আমরা আনন্দিত ও সুখী কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় লোকরা বলবে, “এই তো আমাদের ঈশ্বর| তিনিই সেই যার জন্য আমরা প্রতীক্ষারত| তিনি আমাদের রক্ষা করতে এসেছেন| আমরা আমাদের প্রভুর প্রতীক্ষায় আছি| তাই তিনি আমাদের রক্ষা করার সময় আমরা সুখী এবং আনন্দিত হব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন লোকে বলবে, এই দেখ, ইনিই, এদের ঈশ্বর; আমরা এরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদেরকে পরিত্রান দেবেন; ইনিই সদাপ্রভু; আমরা এরই অপেক্ষায় ছিলাম, আমরা এর করা পরিত্রাণে উল্লাসিত হব, আনন্দিত হব।