Isaiah 26:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন এহুদা দেশে এই গজল গাওয়া হবে; আমাদের একটি দৃঢ় নগর আছে; তিনি উদ্ধারকে প্রাচীর ও পরিখাস্বরূপ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন যিহূদার দেশে এই গীত গাওয়া হবে: আমাদের আছে এক দৃঢ় নগর; আমরা ঈশ্বরের পরিত্রাণস্বরূপ প্রাচীর ও প্রাকার-বেষ্টিত আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হইবে; আমাদের এক দৃঢ় নগর আছে; তিনি পরিত্রাণকে প্রাচীর ও পরিখাস্বরূপ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হইবে; আমাদের এক দৃঢ় নগর আছে; তিনি পরিত্রাণকে প্রাচীর ও পরিখাস্বরূপ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন যিহূদা দেশে এই গানটা গাওয়া হবে: আমাদের একটা শক্ত শহর আছে; ঈশ্বরের দেওয়া উদ্ধার হবে তার দেয়াল ও রক্ষার ব্যবস্থা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন এহুদা দেশে এই কাওয়ালীটি গাওয়া হবে: আমাদের একটা শক্ত শহর আছে; আল্লাহ্র দেওয়া উদ্ধার হবে তার দেয়াল ও রক্ষার ব্যবস্থা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন সমাগত যেদিন যিহুদীয়ার মানুষ গাইবে এই গানঃ অতি সুদৃঢ় আমাদের নগরী! সুরক্ষিত করেছেন স্বয়ং ঈশ্বর নগরীর প্রাকার সমূহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময়ে যিহূদার লোকরা এই গান গাইবে: প্রভু আমাদের পরিত্রাণ দিন| আমাদের একটি শক্তিশালী দুর্ভেদ্য নগর আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হবে; আমাদের এক মজবুত শহর আছে; তিনি পরিত্রাণকে দেয়াল ও বেড়ার মত করবেন।