Isaiah 26:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোক কৃপা পেলেও ধার্মিকতা শেখে না; সরলতার দেশে সে অন্যায় করে, মাবুদের মহিমা দেখে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও দুষ্টদের প্রতি অনুগ্রহ প্রদর্শিত হয়, তারা ধার্মিকতা শিক্ষা করে না; এমনকি, সততার দেশেও তারা মন্দ কর্ম করে যায় এবং সদাপ্রভুর মাহাত্ম্যকে মর্যাদা দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট লোক কৃপা পাইলেও ধার্ম্মিকতা শিখে না; সরলতার দেশে সে অন্যায় করে, সদাপ্রভুর মহিমা দেখে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট লোক কৃপা পাইলেও ধার্মিকতা শিখে না; সরলতার দেশে সে অন্যায় করে, সদাপ্রভুর মহিমা দেখে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টদের দয়া দেখানো হলেও তারা সততা শিক্ষা করে না; এমন কি, ন্যায়ের দেশেও তারা অন্যায় করতে থাকে আর সদাপ্রভুর গৌরব স্বীকার করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টদের দয়া দেখানো হলেও তারা সততা শিক্ষা করে না; এমন কি, ন্যায়ের দেশেও তারা অন্যায় করতে থাকে আর মাবুদের গৌরব স্বীকার করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের প্রতি দয়া প্রদর্শন করলেও কোনদিনই সে বুঝবে না ন্যায়ের মাহাত্ম্য। এমন কি আজ এই ন্যায়নিষ্ঠতার দেশে লোকে এখনও অন্যায় করেই চলেছে, তোমার মহত্ত্বের স্বীকৃতিদানে বিমুখ তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকদের প্রতি যদি আপনি শুধু দয়া দেখান তাহলে তারা কোন কিছু ভাল করতে শিখবে না| এমনকি দুষ্ট লোকরা ভালো পৃথিবীতে বাস করলেও তারা খারাপ কাজ করবে| তারা কখনও প্রভুর মহত্ব দেখতে পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্ট লোক দয়া পেলেও ধার্ম্মিকতা শেখে না; সরলতার দেশে সে অন্যায় করে, সদাপ্রভুর মহিমা দেখে না।