Isaiah 26:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাদের আল্লাহ্, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের উপরে কর্তৃত্ব করেছিল; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের ঘোষণা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের শাসন করেছে, কিন্তু আমরা কেবলমাত্র তোমার নামকেই সম্মান করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্য প্রভুরা আমাদের উপরে কর্ত্তৃত্ব করিয়াছিল; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্ত্তন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্য প্রভুরা আমাদের উপরে কর্তৃত্ব করিয়াছিল; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্তন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি ছাড়া অন্য প্রভুরাও আমাদের উপর কর্তা হয়েছিল, কিন্তু কেবল তোমাকেই আমরা স্বীকার করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমাদের মাবুদ, তুমি ছাড়া অন্য মালিকেরাও আমাদের উপর কর্তা হয়েছিল, কিন্তু কেবল তোমাকেই আমরা স্বীকার করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর,আ মাদের আরাধ্য ঈশ্বর, আমরা অন্যের অধীনে করেছি দিন যাপন, তবু তুমিই আমাদের একমাত্র প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনিই আমাদের ঈশ্বর, কিন্তু অতীতে আমরা অন্য দেবতাদের মেনে চলতাম| আমরা ছিলাম অন্য মনিবদের| কিন্তু এখন আমরা লোকদের শুধু আপনার নামই স্মরণ করাতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের ওপরে শাসন করেছিল; কিন্তু শুধু তোমারই সাহায্যে আমরা তোমার নামের গান করব।