Isaiah 26:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃতেরা আর জীবিত হবে না, মৃতেরা আর উঠবে না; এজন্য তুমি প্রতিফল দিয়ে ওদেরকে সংহার করেছ, ওদের নাম পর্যন্ত মুছে ফেলেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তো এখন মৃত, তারা আর জীবিত নেই; ওই মৃত আত্মাগুলি আর উত্থিত হবে না। তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করেছ; তুমি তাদের সমস্ত স্মৃতি লোপ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃতেরা আর জীবিত হইবে না, প্রেতগণ আর উঠিবে না; এই জন্য তুমি প্রতিফল দিয়া উহাদিগকে সংহার করিয়াছ, উহাদের নাম পর্য্যন্ত লুপ্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃতেরা আর জীবিত হইবে না, প্রেতগণ আর উঠিবে না; এই জন্য তুমি প্রতিফল দিয়া উহাদিগকে সংহার করিয়াছ, উহাদের নাম পর্যন্ত লুপ্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই; তাদের আত্মাগুলো আর বেঁচে উঠবে না। তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ; তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই; তাদের রূহ্গুলো আর বেঁচে উঠবে না। তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ; তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ তারা মৃত, আর কোনদিনই তারা উঠবে না বেঁচে, তাদের আত্মারা আসবে না ফিরে আর, কারণ তুমি দণ্ডদান করেছ, সংহার করেছ তাদের, হারিয়ে গেছে তারা বিস্মৃতির আঁধারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব মৃত দেবতারা বেঁচে ওঠে না| সেই সব প্রেতগণ মৃত্যু থেকে আর জেগে ওঠে না| আপনি তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন| এবং তাদের সম্বন্ধে আমাদের ভাবনা উদ্রেক করবার যা কিছু তা সবই আপনি ধ্বংস করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃতেরা আর জীবিত হবে না, প্রেতরা আর উঠবে না; এই জন্য তুমি প্রতিফল দিয়ে ওদেরকে ধ্বংস করেছ, তাদের প্রত্যেক স্মৃতি ধ্বংস করেছ।