Isaiah 26:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গর্ভবতী স্ত্রী আসন্ন প্রসবকালে ব্যথা সহ্য করতে করতে যেমন কান্নাকাটি করে, হে মাবুদ, আমরা তোমার সাক্ষাতে তার মত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসন্নপ্রসবা নারী শিশু জন্ম দেওয়ার সময় যেমন ব্যথায় মোচড় খায় ও ক্রন্দন করে, তোমার সামনে, হে সদাপ্রভু, আমরাও তেমনই করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্ভবতী স্ত্রী আসন্নপ্রসবকালে ব্যথা খাইতে খাইতে যেমন ক্রন্দন করে, হে সদাপ্রভু, আমরা তোমার সাক্ষাতে তাহার ন্যায় হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্ভবতী স্ত্রী আসন্নপ্রসবকালে ব্যথা খাইতে খাইতে যেমন ক্রন্দন করে, হে সদাপ্রভু, আমরা তোমার সাক্ষাতে তাহার ন্যায় হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময় যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে, হে সদাপ্রভু, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময় যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে, হে মাবুদ, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রসব যন্ত্রণায় নারী যেমন আর্তক্রন্দনে ভেঙ্গে পড়ে তেমনি করে তুমিও আমাদের কাঁদিয়েছ হে প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক যেমন একটি গর্ভবতী মহিলা জন্ম দিতে যাচ্ছে এবং প্রসব যন্ত্রনায় চিৎকার করে কাঁদে, তেমনি, হে প্রভু, আমরা আপনার সামনে এসেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্ভবতী স্ত্রী আগত প্রসবের দিনের ব্যথা খেতে খেতে যেমন কাঁদে, হে সদাপ্রভু, আমরা তোমার সামনে তার মত হয়েছি।