Isaiah 26:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা গর্ভবতীর মত হয়েছি, আমরা ব্যথা সয়েছি, যেন বায়ু প্রসব করেছি; আমাদের দ্বারা দেশে রক্ষা পায় নি, দুনিয়া-নিবাসীরা ভূমিষ্ঠ হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা গর্ভধারণ করেছি, আমরা ব্যথায় আর্তনাদ করেছি, কিন্তু আমরা যেন বাতাস প্রসব করেছি। আমরা পৃথিবীর কাছে পরিত্রাণ আনয়ন করিনি, আমরা জগতের লোকদের কাছে জীবনও আনতে পারিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা গর্ভিণী হইয়াছি, আমরা ব্যথা খাইয়াছি, যেন বায়ু প্রসব করিয়াছি; আমাদের দ্বারা দেশে পরিত্রাণ সিদ্ধ হয় নাই, জগন্নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা গর্ভিনী হইয়াছি, আমরা ব্যথা খাইয়াছি, যেন বায়ু প্রসব করিয়াছি; আমাদের দ্বারা দেশে পরিত্রাণ সিদ্ধ হয় নাই, জগন্নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি, কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের। আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি, জগতের লোকও আমাদের দ্বারা জীবন পায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি, কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের। আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি, দুনিয়ার লোকও আমাদের দ্বারা জীবন পায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসহ্য যন্ত্রণা আর তীব্র বিষাদে জর্জরিত হচ্ছি আমরা ভূমিষ্ঠ হয় না কোন জাতক এ যন্ত্রণায়। আমাদের দেশের জন্য কোন যুদ্ধ জয়ই কিরি নি আমরা, কোন কর্মই করি নি সম্পাদন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই ভাবে, আমাদের যন্ত্রণা আছে এবং আমরা জন্ম দিই, কিন্তু শুধুই বাতাস| আমরা পৃথিবীর জন্য নতুন মানুষ তৈরী করতে পারি না| আমরা দেশের জন্য মুক্তি আনতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা গর্ভবতী হয়েছি, আমরা ব্যথা খেয়েছি. যেন বায়ু প্রসব করেছি; আমাদের দ্বারা দেশে পরিত্রান সম্পন্ন হয়নি।