Isaiah 26:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহ বেঁচে উঠবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির আলোর শিশিরের মত এবং ভূমি মৃতদেরকে ভূমিষ্ঠ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, কিন্তু তোমার মৃত লোকেরা জীবন পাবে; তাদের শরীর উত্থিত হবে। তোমরা যারা ধুলিতে বসবাস করো, তোমরা জেগে ওঠো ও আনন্দে চিৎকার করো। তোমাদের শিশির সকালের শিশিরের মতো; কিন্তু পৃথিবী তার মৃতদের প্রসব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার মৃত লোকেরা বাঁচবে; তাদের দেহ বেঁচে উঠবে। তোমরা যারা ধুলায় বাস কর, তোমরা জাগো এবং আনন্দে চিৎকার কর। সকালের শিশির যেমন পৃথিবীকে সতেজ করে তেমনি তুমি মৃতদের জীবন দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার মৃত বান্দারা বাঁচবে; তাদের মৃতদেহ বেঁচে উঠবে। তোমরা যারা ধুলায় বাস কর, তোমরা জাগো এবং আনন্দে চিৎকার কর। সকালের শিশির যেমন দুনিয়াকে সতেজ করে তেমনি তুমি মৃতদের জীবন দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের স্বজাতির মৃতজনেরা আবার বেঁচে উঠবে, তাদের শবদেহে আবার হবে প্রাণের সঞ্চার।! নিদ্রাগত যারা সমাধিগুহায়, জাগ্রত হবে তারা, মুখরিত হবে আনন্দ সঙ্গীতে! উজ্জ্বল শিশিরকণা যেমন সঞ্জীবিত করে ধরণীকে, সেইভাবে প্রভু পরমেশ্বর মৃতজনকে করবেন সঞ্জীবিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু বলেন, “তোমাদের লোকরা মারা গিয়েছে, তবে তারা আবার বেঁচে উঠবে| আমার মানুষদের মৃতদেহগুলি মৃত্যু থেকে জেগে উঠবে| মৃত মানুষরা মাটিতে উঠে দাঁড়াবে এবং সুখী হবে| তোমাদের আচ্ছাদিত শিশিরসমূহ নতুন দিনের আলোর মতো ঝলমল করবে| এর অর্থ এই – নতুন সময় আসছে যখন পৃথিবী মৃত মানুষদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহগুলি উঠবে; হে ধূলো-নিবাসীরা, তোমরা জেগে ওঠো, আনন্দের গান কর; কারণ তোমার শিশির আলোর শিশিরের মত এবং ভূমি প্রেতদেরকে জন্ম দেবে।