Isaiah 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোরণদ্বারগুলো মুক্ত কর, বিশ্বস্ত ধার্মিক জাতি প্রবেশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর তোরণদ্বারগুলি তোমরা খুলে দাও যেন সেই ধার্মিক জাতি এর মধ্যে প্রবেশ করতে পারে, সেই জাতি, যারা বিশ্বাস রক্ষা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা পুরদ্বার সকল মুক্ত কর, বিশ্বস্ততা-পালনকারী ধার্ম্মিক জাতি প্রবেশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা পুরদ্বার সকল মুক্ত কর, বিশ্বস্ততা-পালনকারী ধার্মিক জাতি প্রবেশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ফটক খুলে দাও যাতে সৎ ও বিশ্বস্ত সেই জাতি ঢুকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা দরজা খুলে দাও যাতে সৎ ও বিশ্বস্ত সেই জাতি ঢুকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খুলে দাও নগরীর সকল তোরণদ্বার, প্রবেশ করতে দাও বিশ্বস্ত জাতিকে যে জাতির মানুষ ন্যায় পরায়ণ, ধর্মে যাদের একান্ত নিষ্ঠা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফটকগুলি খোলো| এক ন্যায়পরায়ণ জাতি প্রবেশ করবে| এরা ঈশ্বরের সুশিক্ষা মেনে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার প্রধান দরজা সব খোল, বিশ্বস্ততা-পালনকারী ধার্মিক জাতি প্রবেশ করবে।