Isaiah 26:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বারগুলো রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুকিয়ে থাক, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজারা, তোমরা যাও, তোমাদের কক্ষে প্রবেশ করো এবং তোমাদের পিছনে দরজা বন্ধ করো; যতক্ষণ না তাঁর ক্রোধ অতিক্রান্ত হয়, তোমরা একটু সময় নিজেদের লুকিয়ে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্য্যন্ত ক্রোধ অতীত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার লোকেরা, তোমরা যাও, তোমাদের কামরায় ঢুকে দরজা বন্ধ কর; তোমরা নিজেদের লুকিয়ে রাখ, কারণ অল্পক্ষণ পরে তাঁর ক্রোধ থেমে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার লোকেরা, তোমরা যাও, তোমাদের কামরায় ঢুকে দরজা বন্ধ কর; তোমরা নিজেদের লুকিয়ে রাখ, কারণ অল্পক্ষণ পরে তাঁর রাগ থেমে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার স্বজাতির মানুষ, তোমরা ঘরে ফিরে যাও, বন্ধ করে দাও ঘরের দুয়ার, লুকিয়ে থাক যতক্ষণ না ঈশ্বরের ক্রোধের হয় নিরসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা, তোমরা তোমাদের ঘরের ভেতরে যাও| দরজা বন্ধ কর| ক্ষণিকের জন্য লুকিয়ে ঘরে থাক| ততক্ষণ পর্যন্ত লুকাও যতক্ষণ না ঈশ্বরের রোধ শেষ হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার জাতি, চল, তোমার ঘরে ঢোক, তোমার দরজা সব বন্ধ কর; অল্পদিনের র জন্য লুকিয়ে থাক, যে পর্যন্ত ক্রোধ না শেষ হয়।