Isaiah 26:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেখ, মাবুদ তাঁর স্থান থেকে বের হয়েছেন, দুনিয়া-নিবাসীদের অপরাধের প্রতিফল দেবার জন্য; দুনিয়া তার উপর যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করবে, নিজের নিহতদেরকে আর ঢেকে রাখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, জগতের লোকদের পাপের জন্য শাস্তি দিতে সদাপ্রভু নিজের আবাস থেকে বেরিয়ে আসছেন। পৃথিবী তার উপরে সংঘটিত রক্তপাতের কথা প্রকাশ করবে, তার মধ্যে নিহত লোকেদের সে আর আচ্ছন্ন রাখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত; পৃথিবী আপনার [উপরে পাতিত] রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত; পৃথিবী আপনার [উপরে পাতিত] রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, জগতের লোকদের পাপের শাস্তি দেবার জন্য সদাপ্রভু তাঁর বাসস্থান থেকে বেরিয়ে আসছেন। পৃথিবীর উপরে যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করা হবে; মেরে ফেলা তার লোকদের আর সে লুকিয়ে রাখবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, দুনিয়ার লোকদের গুনাহের শাস্তি দেবার জন্য মাবুদ তাঁর বাসস্থান থেকে বেরিয়ে আসছেন। দুনিয়ার উপরে যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করা হবে; হত্যা করা তার লোকদের আর সে লুকিয়ে রাখবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আসছেন তাঁর স্বর্গের আবাস থেকে, পৃথিবীর মানুষকে পাপের দণ্ড দিতে। পৃথিবীতে গোপনে সম্পাদিত হত্যাকাণ্ডের কথা হবে প্রকাশিত, ধরণী আর রাখবে না লুকিয়ে নিজের বুকের মাঝে সেই সব মৃতদেহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর লোকদের কুকর্মের বিচার করতে প্রভু জেরুশালেমের মন্দির ছেড়ে চলে যাবেন| পৃথিবী নিহত লোকদের রক্ত প্রকাশিত করবে| পৃথিবী আর মৃত মানুষদের আচ্ছাদিত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, সদাপ্রভু নিজের জায়গা থেকে চলে যাচ্ছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দেবার জন্য; পৃথিবী নিজের ওপর পতিত রক্ত প্রকাশ করবে, নিজের নিহতদেরকে আর ঢেকে রাখবে না।