Isaiah 26:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে, কেননা তোমাতেই তার নির্ভরতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে তুমি পূর্ণ শান্তিতেই রাখবে, যার মন সুস্থির, কারণ সে তোমার উপরে নির্ভর করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে, কারণ সে তোমার উপর নির্ভর করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে, কারণ সে তোমার উপর ভরসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার প্রতি যারা ভক্তিতে অবিচল একনিষ্ঠ, যারা তোমারই উপরে স্থাপন করেছে আস্থা, দান কর তাদের পূর্ণ শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, যেসব লোকরা আপনার ওপর নির্ভর করে এবং আপনার ওপর আস্থা রাখে তাদের প্রকৃত শান্তি দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার মন তোমার সুস্থির, তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে, কারণ তোমাতেই তার নির্ভর।