Isaiah 26:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ; কেননা মাবুদ ইয়াহ্ওয়েহ্ই তোমাদের অনন্তকালীন শৈল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো, কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা চিরদিনের জন্য সদাপ্রভুর উপর নির্ভর কর, কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই চিরস্থায়ী আশ্রয়-পাহাড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা চিরদিনের জন্য মাবুদের উপর ভরসা কর, কারণ মাবুদ, সেই মাবুদই চিরস্থায়ী আশ্রয়-পাহাড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের উপরেই আস্থা রেখ চিরদিন, রক্ষা করবেন তিনি সর্বদা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সদা সর্বদা প্রভুকে বিশ্বাস কর| তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সবদিন সদাপ্রভুতে নির্ভর কর; কারণ সদাপ্রভু যিহোবাই চিরস্থায়ী পাথর।