Isaiah 26:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তিনি উঁচুতে বসবাসকারীদেরকে, উন্নত নগরকে অবনত করেছেন; তিনি তা অবনত করেন, অবনত করে ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্যন্ত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা উচ্চ স্থানে বসবাস করে, তিনি তাদের অবনত করেন, তিনি উঁচুতে থাকা সেই নগরীকে নামিয়ে আনেন; তিনি তাকে ধরাশায়ী করেন, এমনকি, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তিনি ঊর্দ্ধলোক-নিবাসীদিগকে, উন্নত নগরকে, অবনত করিয়াছেন; তিনি তাহা অবনত করেন অবনত করিয়া ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্য্যন্ত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তিনি ঊর্ধ্বলোক-নিবাসীদিগকে, উন্নত নগরকে, অবনত করিয়াছেন; তিনি তাহা অবনত করেন, অবনত করিয়া ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্যন্ত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা উঁচুতে বাস করে তাদের তিনি নীচুতে নামান; সেই উঁচু শহরকে তিনি ধ্বংস করে নীচু করেন। তিনি তা মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা উঁচুতে বাস করে তাদের তিনি নীচুতে নামান; সেই উঁচু শহরকে তিনি ধ্বংস করে নীচু করেন। তিনি তা মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি অবনত করেছেন গর্বিতকে, বিধ্বস্ত করেছেন তাদের বাসভূমি সুদৃঢ় নগরীকে মিশিয়ে দিয়েছেন ধূলায় প্রাকার সমূহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু দাম্ভিক শহরকে ধ্বংস করবেন এবং তার অধিবাসীদের শাস্তি দেবেন| দাম্ভিক শহরকে তিনি মাটিতে ছুঁড়ে ফেলবেন| সেই শহর ধূলোয় মুখ থুবড়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি ওপরের লোকদেরকে, উন্নত শহরকে, অবনত করেছেন; তিনি তা অবনত করেন অবনত করে ধ্বংস করেন, ধূলোয় মিশিয়ে দেন।