Isaiah 26:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকের পথ সরলতায়, তুমি ধার্মিকের পথ সমান করে সরল করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিক ব্যক্তির পথ সমতল পথ; ও ন্যায়বান ব্যক্তি, তুমি ধার্মিকের পথ মসৃণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকের পথ সরলতায়, তুমি ধার্ম্মিকের মার্গ সমান করিয়া সরল করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকের পথ সরলতায়, তুমি ধার্মিকের মার্গ সমান করিয়া সরল করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্ত লোকদের পথ সমান থাকে; হে ন্যায়বান, তুমি ঈশ্বরভক্তদের পথ সমান করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ভক্ত লোকদের পথ সমান থাকে; হে ন্যায়বান, তুমি আল্লাহ্‌ভক্তদের পথ সমান করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জগদীশ্বর, সজ্জনকে চালাও তুমি ন্যায় ও সততার পথে এ তোমারই দয়ার দান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সততাই ভাল লোকের বেঁচে থাকার পথ| যা কিছু সরল ও সত্য ভাল লোকরা তাকেই অনুসরণ করে| ঈশ্বর আপনি সেই পথকে মসৃণ করুন যাতে সহজে তাকে মেনে চলা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকের পথ ধার্ম্মিকতায়, তুমি ধার্ম্মিকের মার্গ সব সমান করে সোজা করেছ।