Isaiah 26:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, আমরা তোমার বিচার-পথেই, হে মাবুদ, তোমার অপেক্ষায় রয়েছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ সদাপ্রভু, তোমার বিচারের বিধানগুলি পালনের জন্য আমরা অপেক্ষা করে আছি; তোমার নাম ও সুখ্যাতিই আমাদের মনের আকাঙ্ক্ষা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় রহিয়াছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙ্ক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় রহিয়াছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙ্ক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হ্যাঁ, সদাপ্রভু, আমরা তোমার ন্যায় পথে চলে তোমার জন্য অপেক্ষা করে আছি; আমরা চাই যেন তুমি তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বী, মাবুদ, আমরা তোমার ন্যায় পথে চলে তোমার জন্য অপেক্ষা করে আছি; আমরা চাই যেন তুমি তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই ইচ্ছা পালন করি আমরা, তোমাতেই সকল প্রত্যাশা আমাদের, তুমিই চিরআকাঙ্ক্ষিত প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আমরা আপনার বিচারের দিকে তাকিয়ে রয়েছি| আমাদের আত্মাগুলি আপনাকে এবং আপনার নামকে স্মরণ করতে চাইছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হ্যাঁ, আমরা তোমার শাসন পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় আছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণ চিহ্নের অপেক্ষা করে।