Isaiah 27:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মাবুদ তাঁর ভয়ংকর, মহান ও শক্তিশালী তলোয়ার দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হ্যাঁ, এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে প্রতিফল দেবেন এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, সদাপ্রভু তাঁর তরোয়াল দিয়ে, তাঁর ভয়ংকর, বিশাল ও শক্তিশালী তরোয়াল দিয়ে সড়সড় করে চলা সেই সাপ লিবিয়াথনকে, কুণ্ডলী পাকানো সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন; তিনি সেই সামুদ্রিক দানবকে হনন করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ, বৃহৎ ও সতেজ খড়্গ দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হাঁ, বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন, এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ, বৃহৎ ও সতেজ খড়্গ দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হাঁ, বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন, এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভু তাঁর ভয়ংকর, মহান ও ক্ষমতাপূর্ণ তলোয়ার দিয়ে সেই এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন। তিনি সমুদ্রের সেই দানবকে কেটে ফেলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদ তাঁর ভয়ংকর, মহান ও ক্ষমতাপূর্ণ তলোয়ার দিয়ে সেই এঁকে-বেঁকে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন। তিনি সমুদ্রের সেই দানবকে কেটে ফেলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন সমুদ্রের সেই বিরাটকায় পলায়মান নাগ সে সর্বাঙ্গ মোচড় দিয়ে দিয়ে পথ চলে, সেই লিভিয়াথানকে হত্যা করার জন্য ঈশ্বর তাঁর ভয়াবহ তীক্ষ্মধার তরবারি ব্যবহার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় প্রভু তাঁর শত্রুদের বিরুদ্ধে মামলা রুজু করবেন| তিনি লিবিয়াথন, বাঁকা সাপটিকে শাস্তি দেবেন| ঐ প্যাঁচানো সাপটিকে তাঁর বিরাট এবং শক্তিশালী তরবারি দিয়ে শাস্তি দেবেন| এবং তিনি ঐ সামুদ্রিক দৈত্যকে হত্যা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভু নিজের নিদারুন, বিশাল ও সতেজ তরোয়াল দিয়ে পালিয়ে যাওয়া সাপ লিবিয়াথনকে, হ্যাঁ, ব্যাঁকা সাপ লিবিয়াথনকে প্রতিফল দেবেন এবং সমুদ্রের বিশাল জলের প্রাণী নষ্ট করবেন।