Isaiah 27:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সুদৃঢ় নগর নির্জন, মরুভূমির মত বাসভূমি মানব শূন্য ও পরিত্যক্ত হয়েছে; সেই স্থানে বাছুর চরবে ও শয়ন করবে এবং গাছের পাতা খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুরক্ষিত নগরটি তখন নির্জন পড়ে থাকবে, এক পরিত্যক্ত নিবাসস্থানরূপে, যা মরুভূমির মতোই বিস্মৃত হবে; সেখানে বাছুরেরা চরে বেড়াবে, সেখানে তারা শুয়ে বিশ্রাম করবে; তারা তার শাখাসমূহের ছাল ছিলে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সুদৃঢ় নগর নির্জ্জন, বাসভূমি নরবর্জ্জিত ও পরিত্যক্ত হইয়াছে—প্রান্তরের ন্যায়; সেই স্থানে গোবৎস চরিবে ও শয়ন করিবে, এবং বৃক্ষের পত্র সকল আহার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সুদৃঢ় নগর নির্জন, বাসভূমি নরবর্জিত ও পরিত্যক্ত হইয়াছে, প্রান্তরের ন্যায়; সেই স্থানে গোবৎস চরিবে ও শয়ন করিবে, এবং বৃক্ষের পত্র সকল আহার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেয়াল-ঘেরা শহরটা নির্জন হয়েছে; তা ছেড়ে যাওয়া বাসস্থান ও মরুভূমির মত ত্যাগ করা হয়েছে। সেখানে বাছুর চরে বেড়াবে ও শুয়ে থাকবে; তারা গাছের সব পাতা খেয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেয়াল-ঘেরা শহরটা নির্জন হয়েছে; তা ছেড়ে যাওয়া বাসস্থান ও মরুভূমির মত ত্যাগ করা হয়েছে। সেখানে বাছুর চরে বেড়াবে ও শুয়ে থাকবে; তারা গাছের সব পাতা খেয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুরক্ষিত নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শূন্য এ নগরী নির্জন প্রান্তরের মত পশুপালের চারণভূমি ও বিশ্রামস্থলে হয়েছে পরিণত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় বিশাল শহরটি হবে পরিত্যক্ত| এটার অবস্থা হবে মরুভূমির মতো| সমস্ত মানুষ ছুটে পালাবে| শহরটি হবে চারণভূমির মত মুক্ত| সেখানে গবাদি পশুরা ঘাস খাবে| তারা দ্রাক্ষা গাছ থেকে পাতা ছিঁড়ে খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সূদৃঢ় শহর নির্জন, বাসভূমি মানুষহীন ও পরিত্যক্ত হয়েছে মরুপ্রান্তের মত; সেই জায়গায় গোবত্স চরবে ও শোবে এবং গাছের পাতা সব খাবে।