Isaiah 27:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মাবুদ ফোরাত নদীর প্রণালী থেকে মিসরের স্রোত পর্যন্ত ফল পাড়বেন; এভাবে, হে বনি-ইসরাইল, তোমাদের একে একে কুড়ানো যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, সদাপ্রভু প্রবাহিত ইউফ্রেটিস নদী থেকে মিশরের জলস্রোত পর্যন্ত হাতে চয়ন করা শস্যের মতো তাদের সংগ্রহ করবেন। আর ইস্রায়েলীরা, তোমাদের এক একজন করে একত্র করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর প্রণালী অবধি মিসরের স্রোত পর্য্যন্ত ফল পাড়িবেন; এইরূপে, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ান যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর প্রণালী অবধি মিসরের স্রোত পর্যন্ত ফল পাড়িবেন; এইরূপে, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ান যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলীয়েরা, সেই দিন বয়ে যাওয়া ইউফ্রেটিস থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত শস্য ঝাড়ার মত করে সদাপ্রভু তোমাদের ঝাড়বেন, আর এক এক করে তোমাদের জড়ো করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বনি-ইসরাইলরা, সেই দিন বয়ে যাওয়া ফোরাত থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত শস্য ঝাড়ার মত করে মাবুদ তোমাদের ঝাড়বেন, আর এক এক করে তোমাদের জমায়েত করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন, ইউফ্রেটিস নদী থেকে মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত স্থানের সমস্ত প্রজাদের প্রভু পরমেশ্বর একজন একজন করে এনে একত্র করবেন, যেমন করে লোকে তুষ থেকে গম বাছাই করে নেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় প্রভু তার লোকদের অন্যদের থেকে আলাদা করতে শুরু করবেন| ফরাৎ নদীর কিনারা থেকে তিনি শুরু করবেন| তিনি তাঁর লোকদের এই নদী থেকে মিশরের নদী পর্যন্ত একত্রিত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর স্রোত থেকে মিশরের স্রোত পর্যন্ত ফল পাড়বেন; এই ভাবে, হে ইস্রায়েল সন্তানরা, তোমাদেরকে একে একে সংগ্রহ করা যাবে।