Isaiah 27:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন একটি বড় তূরী বাজবে; তাতে যারা আসেরিয়া দেশে নষ্ট হচ্ছিল ও যারা মিসর দেশে তাড়িত রয়েছে, তারা আসবে; এবং জেরুশালেমে পবিত্র পর্বতে মাবুদের কাছে সেজ্দা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন একটি বৃহৎ তূরী বাজানো হবে। যারা আসিরিয়ায় বিনষ্ট হচ্ছিল ও যারা মিশরে নির্বাসিত হয়েছিল, তারা জেরুশালেমের পবিত্র পর্বতে এসে সদাপ্রভুর উপাসনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন এক বৃহৎ তূরী বাজিবে; তাহাতে যাহারা অশূর দেশে নষ্টকল্প ও যাহারা মিসর দেশে তাড়িত রহিয়াছে, তাহারা আসিবে; এবং যিরূশালেমে পবিত্র পর্ব্বতে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন এক বৃহৎ তূরী বাজিবে; তাহাতে যাহারা অশূর দেশে নষ্টকল্প ও যাহারা মিসর দেশে তাড়িত রহিয়াছে, তাহারা আসিবে; এবং যিরূশালেমে পবিত্র পর্বতে সদাপ্রভুর কাছে প্রণিপাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন একটা বিরাট শিংগা বাজবে। এতে যারা আসিরিয়া দেশে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং যাদের মিসর দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা আসবে আর যিরূশালেমের পবিত্র পাহাড়ে সদাপ্রভুর উপাসনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন একটা বিরাট শিংগা বাজবে। এতে যারা আশেরিয়া দেশে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং যাদের মিসর দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা আসবে আর জেরুজালেমের পবিত্র পাহাড়ে মাবুদের এবাদত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন আসিরিয়া ও মিশরের নির্বাসিত সমস্ত ইসরায়েলীদের তুরী ধ্বনি করে ডেকে আনা হবে। তারা পবিত্র পর্বত জেরুশালেমে এসে প্রভু পরমেশ্বরের আরাধনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা এক এক করে সংঘবদ্ধ হবে| অশূরের হাতে আমার অনেক লোক হারিয়ে গেছে| আমার কিছু লোক মিশরে পালিয়ে গেছে| কিন্তু সেই সময়ে বেজে উঠবে এক দারুন তূর্য়ধ্বনি| এবং সেই সব লোকরা জেরুশালেমে ফিরে আসবে| তারা সেই পবিত্র পর্বতের ওপর প্রভুর সামনে নতজানু হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন এক বিশাল তূরী বাজবে; তাতে যারা অশূর দেশে নষ্ট ও মিশর দেশে তাড়িত হয়েছে, তারা আসবে এবং যিরুশালেমে পবিত্র পর্বতে সদাপ্রভুর কাছে নত করবে।