Isaiah 27:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ তার রক্ষক, আমি প্রতিক্ষণে তাতে পানি সেচন করবো; কিছুতে যেন তার ক্ষতি না করে, সেজন্য দিনরাত তা রক্ষা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভু, তার উপরে দৃষ্টি রাখি; আমি তাতে নিয়মিতরূপে জল সেচন করি। আমি দিবারাত্র তাকে পাহারা দিই, যেন কেউই তার ক্ষতি করতে না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব; কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব; কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু তার দেখাশোনা করি; আমি সব সময় তাতে জল দিই। যাতে কেউ তার ক্ষতি করতে না পারে সেজন্য দিনরাত আমি তা পাহারা দিই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদ তার দেখাশোনা করি; আমি সব সময় তাতে পানি দিই। যাতে কেউ তার ক্ষতি করতে না পারে সেজন্য দিনরাত আমি তা পাহারা দিই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দিকে আমি সতর্ক দৃষ্টি রাখি, জলসেচন করি নিয়মিত। কেউ যাতে এর কোন ক্ষতি করতে না পারে, তাই আমি দিনরাত একে পাহারা দিই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি, প্রভু, সেই বাগানে ঠিক সময়ে জল দেব| দিন রাত্রি পাহারা দেব, তার যত্ন নেব| কেউ সেই বাগানের ক্ষতি করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু তার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাতে জল সেচন করব; কিছুতে যেন তার ক্ষতি না করে তার জন্য দিন রাত তা রক্ষা করব।