Isaiah 27:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ক্রোধ নেই; আঃ! কাঁটা ও কাঁটাঝোপ যদি যুদ্ধে আমার বিপক্ষ হত! আমি সেসব আক্রমণ করে একেবারে পুড়িয়ে দিতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আর ক্রুদ্ধ নই। কেবলমাত্র যদি শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ আমার বিরুদ্ধে সংঘর্ষ করত! আমি তাদের বিরুদ্ধে সমরাভিযান করতাম; আমি সেসবই আগুনে পুড়িয়ে দিতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ক্রোধ নাই; আঃ! কন্টক ও শ্যাকুলসমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত! আমি সে সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ক্রোধ নাই; আঃ! কণ্টক ও শ্যাকুলসমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত! আমি সেই সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার উপর আমার ক্রোধ নেই। আহা, কাঁটাঝোপ ও কাঁটাবন যেন আমার বিরুদ্ধে দাঁড়ায়! তাহলে আমি তাদের পায়ে মাড়াব আর সেগুলো সবই পুুড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার উপর আমার রাগ নেই। আহা, কাঁটাঝোপ ও কাঁটাবন যেন আমার বিরুদ্ধে দাঁড়ায়! তাহলে আমি তাদের পায়ে মাড়াব আর সেগুলো সবই পুুড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই আমি দ্রাক্ষাকুঞ্জের প্রতি আমার আর কোন ক্রোধ নেই। তবে সেখানে যদি শুধু কাঁটাঝোপ ও কাঁটাগুল্ম থাকত তাহলে সেগুলি সম্পর্কে আমাকে ব্যবস্থা নিতে হত, সেগুলিকে আমি একেবারে পুড়িয়ে দিতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি রুদ্ধ নই, কিন্তু যুদ্ধ করবার জন্য কেউ একটি কাঁটাঝোপের বেড়া তৈরী করবার চেষ্টা করুক, আমি তার ওপরে মাড়িয়ে এগিয়ে যাব এবং তাকে পুড়িয়ে ফেলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ক্রোধ নেই; আহা! কাঁটা ও কাঁটাঝোপগুলি যদি যুদ্ধে আমার বিরুদ্ধে হত! আমি সে সব আক্রমণ করে একেবারে পুড়িয়ে দিতাম।