Isaiah 27:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইসরাইলের প্রহারককে যেমন প্রহার করেছেন, তেমনি কি তাকেও প্রহার করলেন? কিংবা তারা কি নিহত হয়েছে, যেমন তাদের নিহতকারীরা নিহত হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু কি তাকে আঘাত করেছেন, যেমন তাকে যারা আঘাত করেছে, তিনি তাদের আঘাত করেছিলেন? তাকে কি হত্যা করা হয়েছে, যেমন যারা তাকে হত্যা করতে চেয়েছিল, তাদের তিনি হত্যা করেছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ইস্রায়েলের প্রহারককে যেমন প্রহার করিয়াছেন, তদ্রূপ কি তাহাকেও প্রহার করিলেন? কিম্বা তৎকর্ত্তৃক নিহত লোকদের হত্যার ন্যায় সে কি হত হইল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ইস্রায়েলের প্রহারককে যেমন প্রহার করিয়াছেন, তদ্রূপ কি তাহাকেও প্রহার করিলেন? কিম্বা তৎকর্তৃক নিহত লোকদের হত্যার ন্যায় সে কি হত হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের আঘাতকারীদের যেমন সদাপ্রভু আঘাত করেছেন তেমনি করে তিনি ইস্রায়েলকে আঘাত করেন নি; যারা তাকে মেরে ফেলেছে তাদের মত করে তিনি তাকে মেরে ফেলেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের আঘাতকারীদের যেমন মাবুদ আঘাত করেছেন তেমনি করে তিনি ইসরাইলকে আঘাত করেন নি; যারা তাকে হত্যা করেছে তাদের মত করে তিনি তাকে হত্যা করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের শত্রুরা প্রভু পরমেশ্বরের হাতে যেরকম ভয়াবহ ও নিষ্করুণভাবে শাস্তি পেয়েছে এবং তাদের যত লোক মারা গেছে, সেইভাবে তিনি ইসরায়েলীদের কখনও শাস্তি দেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু কি ভাবে তার লোকদের শাস্তি দেবেন? অতীতে শত্রুরা লোকদের আঘাত করেছিল| প্রভু কি একই উপায়ে তাদের আঘাত করবেন? অতীতে অনেক লোককে হত্যা করা হয়েছিল| প্রভু কি একই ভাবে অনেক লোককে হত্যা করবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ইস্রায়েলের প্রহারকে যেমন প্রহার করেছেন, সেরকম কি তাকেও প্রহার করলেন? কিম্বা তার দ্বারা নিহত লোকদের হত্যার মত সে কি মারা গেল?