Isaiah 27:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দূর করে দিয়ে ও বন্দী দশায় পাঠিয়ে তার সঙ্গে ঝগড়া করলে; তিনি পূর্বীয় বায়ুর দিনে নিজের প্রবল বায়ু দ্বারা তাকে ঝেড়ে দূর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুদ্ধ ও নির্বাসনের মাধ্যমে তুমি তার সঙ্গে বিবাদ করেছ— পুবালি ঝোড়ো বাতাস যেদিন বয়ে গেলে যেমন হয়, তাঁর প্রবল ফুৎকারে তিনি তেমনই তাদের বের করে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি স্থানান্তর করণ কালে পরিমাণে পরিমাণে তাহার সহিত বিবাদ করিলে; তিনি পূর্ব্বীয় বায়ুর দিনে নিজ প্রবল বায়ু দ্বারা তাহাকে ঝাড়িয়া দূর করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি স্থানান্তর করণ কালে পরিমাণে পরিমাণে তাহার সহিত বিবাদ করিলে; তিনি পূর্বীয় বায়ুর দিনে নিজ প্রবল বায়ু দ্বারা তাহাকে ঝাড়িয়া দূর করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বিচার করে তাকে বের করে দিয়েছেন, কিন্তু তাতে পাওনার অতিরিক্ত শাস্তি দেওয়া হয় নি; পূবের বাতাসের মত করে তাঁর ভীষণ ঝাপটায় তিনি তাকে তাড়িয়ে বের করে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বিচার করে তাকে বের করে দিয়েছেন, কিন্তু তাতে পাওনার অতিরিক্ত শাস্তি দেওয়া হয় নি; পূর্বের বাতাসের মত করে তাঁর ভীষণ ঝাপটায় তিনি তাকে তাড়িয়ে বের করে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দিয়েছেন নির্বাসনে পাঠিয়ে। তিনি তাদের প্রচণ্ড পূবালী ঝড়ের সঙ্গে উড়িয়ে নিয়ে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলকে দূরে সরিয়ে দিয়ে ঈশ্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন| তিনি তাকে তাঁর ঝোড়ো বাতাস দিয়ে সরিয়ে দিয়েছিলেন, ঠিক সেই দিনের মত যখন পূবের বাতাস বয|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অন্য জায়গায় যাওয়ার দিনের পরিমাণে ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধের সাথে বিবাদ করলে; তিনি পূর্বের বায়ুর দিনের নিজে প্রবল বায়ু দ্বারা তাকে ঝেড়ে বাইরে করলেন।