Isaiah 27:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য এর মধ্য দিয়ে ইয়াকুবের অপরাধ মোচন হবে এবং এটা তার গুনাহ্‌ দূর করার সমস্ত ফল; সে চূণের ভগ্নচূর্ণ পাথরগুলোর মত কোরবানগাহ্‌র সমস্ত পাথর চূর্ণ করবে, আশেরা-মূর্তি ও সূর্য-মূর্তিগুলো আর উঠবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবেই তখন, যাকোব কুলের অপরাধের প্রায়শ্চিত্ত হবে, তাদের পাপের সম্পূর্ণ অপসারণের এই হবে তার পূর্ণ পরিণাম: যখন তিনি বেদির সব পাথরকে চুনা পাথরের মতো চূর্ণ করবেন, তখন আশেরা দেবীর কোনো খুঁটি বা ধূপবেদি আর দাঁড়িয়ে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য ইহা দ্বারা যাকোবের অপরাধ মোচন হইবে, এবং ইহা তাহার পাপ দূর করিবার সমস্ত ফল; সে চূণের ভগ্ন প্রস্তরগুলির ন্যায় যজ্ঞবেদির সমস্ত প্রস্তর চূর্ণ করিবে, আশেরা-মূর্ত্তি ও সূর্য্য-প্রতিমা সকল আর উঠিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য ইহা দ্বারা যাকোবের অপরাধ মোচন হইবে, এবং ইহা তাহার পাপ দূর করিবার সমস্ত ফল; সে চূণের ভগ্ন প্রস্তরগুলির ন্যায় যজ্ঞবেদির সমস্ত প্রস্তর চূর্ণ করিবে, আশেরা-মূর্তি ও সূর্য-প্রতিমা সকল আর উঠিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্য দিয়ে যাকোবের পাপের দেনা পরিশোধ করা হবে, কিন্তু তার সব পাপ দূর করবার আগে চুনা পাথরের মত করে সে তার বেদীর সব পাথর চুরমার করবে; কোন আশেরা-খুঁটি বা ধূপ-বেদী থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্য দিয়ে ইয়াকুবের গুনাহের দেনা পরিশোধ করা হবে, কিন্তু তার সব গুনাহ্‌ দূর করবার আগে চুনা পাথরের মত করে সে তার বেদীর সব পাথর চুরমার করবে; কোন আশেরা-খুঁটি বা ধূপ-বেদী থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র সেইদিনই ইসরায়েলের সমস্ত পাপের মার্জনা হবে, যেদিন অন্য জাতির প্রস্তুর নির্মিত উপাসনা বেদী চক্‌খড়ির মত গুঁড়ো হয়ে মাটিতে মিশে যাবে, যেদিন ধূপদানের কোন বেদী বা আশেরা প্রতিমার কোন চিহ্নমাত্র থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের দোষকে কি ভাবে ক্ষমা করা হবে? তার পাপ দূরীভূত হওয়ার জন্য কি ঘটবে? এইগুলি ঘটবে: বেদীর পাথরগুলি চূর্ণ হয়ে ধূলোয পরিণত হবে| মূর্ত্তিগুলি ও বেদীগুলি ধ্বংস করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য এটার দ্বারা যাকোবের অপরাধ মোচন হবে এবং এটা তার পাপ দূর করার সমস্ত ফল; সে চুনের ভাঙ্গা পাথরগুলির মত যজ্ঞবেদির সমস্ত পাথর ভাঙ্গবে, আশেরা মূর্ত্তি ও সূর্য্য প্রতিমা সব আর উঠবে না।