Isaiah 28:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়! আফরাহীমের মাতালদের অহংকারের মুকুট; হায়! তার তেজোময় শোভার মলিন ফুল, যা আঙ্গুর-রসে পরাভূতদের ফলশালী উপত্যকার মাথায় রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের অহংকার, সেই মুকুটকে ধিক্, যে ফুলের শোভা ও যার মহিমার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে, যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত, সেই নগর, যাদের অহংকার সুরার কারণে অবনমিত হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়! ইফ্রয়িমের মাতালদের দর্পমুকুট; হায়! তাহার তেজোময় শোভার ম্লানপ্রায় পুষ্প, যাহা দ্রাক্ষারসে পরাভূতদের ফলশালী উপত্যকার মস্তকে রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়! ইফ্রয়িমের মাতালদের দর্প-মুকুট; হায়! তাহার তেজোময় শোভার ্নানপ্রায় পুষ্প, যাহা দ্রাক্ষারসে পরাভূতদের ফলশালী উপত্যকার মস্তকে রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, ইফ্রয়িমের মাতালদের মুকুটের মত শহর, যা নিয়ে তারা অহংকার করে! হায়, ইফ্রয়িমের গৌরবময় সৌন্দর্যের সেই ্নান হওয়া মালা, যা একটা উর্বর উপত্যকার মাথার উপর রয়েছে! আংগুর-রস সেই উপত্যকার লোকদের খেয়ে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, আফরাহীমের মাতালদের তাজের মত শহর, যা নিয়ে তারা অহংকার করে! হায়, আফরাহীমের গৌরবময় সৌন্দর্যের সেই ্নান হওয়া মালা, যা একটা উর্বর উপত্যকার মাথার উপর রয়েছে! আংগুর-রস সেই উপত্যকার লোকদের খেয়ে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল রাজ্যের উপরে দণ্ড নেমে এল। মত্ত নেতাদের মাথায় ফুলের মুকুটের মত এর সমস্ত গৌরব ম্লান হয়ে আসছে। তাদের গর্বিত নেতাদের সুবাসিত দেহ মাতাল হয়ে সেখানেই লুটিয়ে পড়বে, ঢলে পড়বে প্রচণ্ড মত্ততার কোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমরিয়ার দিকে তাকাও! ইফ্রয়িমের মাতাল মানুষ সেই শহরের জন্য গর্বিত, যে শহর উর্বর উপত্যকা বেষ্টিত পাহাড়ের ওপর অবস্থিত| শমরিয়ার লোকরা মনে করে তাদের শহর ফুলের সুন্দর মুকুটের মত| কিন্তু তারা দ্রাক্ষারস পান করে মাতাল হয়ে রয়েছে| এবং এই “সুন্দর মুকুট” আসলে একটি মৃতপ্রায় গাছের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায়! ইফ্রয়িমের মাতালদের অহঙ্কারের মুকুট; হায়! তার তেজোময় শোভার শুকিয়ে যাওয়া ফুল, যা আঙ্গুর রসে পরাভূত উপত্যকার মাথায় রয়েছে।