Isaiah 28:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাদেরকে তিনি বললেন, ‘এই বিশ্রামস্থানে, তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এটাই প্রাণ জুড়াবার স্থান;’ তবুও তারা শুনতে সম্মত হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের কাছে তিনি বলেছেন, “এই হল বিশ্রামের স্থান, ক্লান্ত ব্যক্তি এখানে বিশ্রাম করুক” এবং “এই হল প্রাণ জুড়ানোর স্থান”— কিন্তু তারা তা শুনতে চাইলো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহাদিগকে তিনি বলিলেন, ‘এই বিশ্রামস্থানে, তোমরা ক্লান্তকে বিশ্রাম দেও, আর এই প্রাণ জুড়াইবার স্থান;’ তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহাদিগকে তিনি বলিলেন, ‘এই বিশ্রামস্থানে, তোমরা ক্লান্তকে বিশ্রাম দেও, আর এই প্রাণ জুড়াইবার স্থান;’ তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের বলেছিলেন, “এটাই সেই বিশ্রামের জায়গা, ক্লান্ত লোকেরা এখানে বিশ্রাম করুক। দেখ, এই সেই আরামের জায়গা।” কিন্তু তারা তা শুনল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের বলেছিলেন, “এটাই সেই বিশ্রামের জায়গা, ক্লান্ত লোকেরা এখানে বিশ্রাম করুক। দেখ, এই সেই আরামের জায়গা।” কিন্তু তারা তা শুনল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তোমাদের সকলের জন্য বিশ্রাম ও আরামের ব্যবস্থা করলেন, কিন্তু তোমরা তাঁকে প্রত্যাখ্যান করলে, তাঁর কথা শুনতে চাইলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে ঈশ্বর সেই সব লোকদের বলেছিলেন, “এখানে একটি বিশ্রামস্থল আছে| এটা শান্তিপূর্ণ জায়গা| ক্লান্ত মানুষদের এসে বিশ্রাম নিতে দাও| এটি একটি শান্তির নিকেতন|” কিন্তু লোকরা ঈশ্বরের কথায় কর্ণপাত করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাদেরকে তিনি বললেন, এই বিশ্রামের জায়গা, তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই বিশ্রামের জায়গা, তবুও তারা শুনতে রাজি হল না।