Isaiah 28:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেজন্য তাদের প্রতি মাবুদের কালাম ‘বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি; পাঁতির উপরে পাঁতি, পাঁতির উপরে পাঁতি; এখানে একটুকু, সেখানে একটুকু’ হবে; যেন তারা গিয়ে পিছনে পড়ে ভেঙ্গে যায় ও ফাঁদে পরে ধরা পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু— যেন তারা যায় ও পিছন দিকে পড়ে, আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য ‘বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি; পাঁতির উপরে পাঁতি, পাঁতির উপরে পাঁতি; এখানে একটুকু, সেখানে একটুকু’ হইবে; যেন তাহারা গিয়া পশ্চাতে পড়িয়া ভগ্ন হয়, ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য ‘বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি; পাঁতির উপরে পাঁতি, পাঁতির উপরে পাঁতি; এখানে একটুকু, সেখানে একটুকু’ হইবে; যেন তাহারা গিয়া পশ্চাতে পড়িয়া ভগ্ন হয়, ও ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তাদের কাছে সদাপ্রভুর কথা হবে, “এটা কর, ওটা কর, এই নিয়ম মান, ঐ নিয়ম মান, এখানে আছে, ওখানে আছে,” যাতে তারা গিয়ে পিছন দিকে পড়ে যায় আর আঘাত পেয়ে ফাঁদে ধরা পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তাদের কাছে মাবুদের কথা হবে, “এটা কর, ওটা কর, এই নিয়ম মান, ঐ নিয়ম মান, এখানে আছে, ওখানে আছে,” যাতে তারা গিয়ে পিছন দিকে পড়ে যায় আর আঘাত পেয়ে ফাঁদে ধরা পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য প্রভু পরমেশ্বর অক্ষরে অক্ষরে, পংক্তিতে পংক্তিতে, উপদেশের পর উপদেশে তোমাদের উচিত শিক্ষা দিতে চলেছেন। তখন তোমরা প্রতি পদক্ষেপে হোঁচট্‌ খাবে, আহত হবে, ফাঁদে পড়বে ও শেষে বন্দী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঈশ্বর তাদের সঙ্গে এমন ভাবে কথা বলেন যেন তারা শিশু: “জাব্ লজাব্, জাব্ লজাব্, কাব্ লকাব্, কাব্ লকাব্, জি’ এর শাম্, জি’ এর শাম্|” যাতে তারা চারপাশে হেঁটে বেড়ায় এবং হোঁচট খেয়ে আঘাত পাবে এবং তারা ফাঁদে পড়ে বন্দী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জন্য তাদের প্রতি সদাপ্রভুর কথা আদেশের ওপরে আদেশ, আদেশের ওপরে আদেশ; নিয়মের ওপরে নিয়ম, নিয়মের ওপরে নিয়ম; এখানে একটু, সেখানে একটু হবে; যেন তারা পিছনে গিয়ে পড়ে ভেঙে যায় ও ফাঁদে বদ্ধ হয়ে ধরা পড়ে।