Isaiah 28:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে ঠাট্টা-বিদ্রূপকারী লোকেরা, জেরুশালেমস্থ এই জাতির শাসনকর্তারা, মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে নিন্দুকেরা ও জেরুশালেমে স্থিত এই জাতির শাসকেরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরূশালেমস্থ এই জাতির শাসনকর্ত্তৃগণ, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরূশালেমস্থ এই জাতির শাসনকর্তৃগণ, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য হে ঠাট্টা-বিদ্রূপ কারীরা, তোমরা যারা যিরূশালেমে এই লোকদের শাসন করে থাক, তোমরা সদাপ্রভুর বাক্য শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য হে ঠাট্টা-বিদ্রূপকারীরা, তোমরা যারা জেরুজালেমে এই লোকদের শাসন করে থাক, তোমরা মাবুদের কালাম শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে উদ্ধত, নিন্দাপরায়ণ লোকেরা, তোমরা যারা জেরুশালেমের মানুষের উপরে কর্তৃত্ব করছ, শোন তোমরা, প্রভু পরমেশ্বর কি বলছেন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের নেতারা, তোমাদের প্রভুর বার্তা শোনা উচিৎ| কিন্তু এখন তোমরা তাঁর কথায় কান দিচ্ছ না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরুশালেমে অবস্থিত শাসকরা, সদাপ্রভুর কথা শোন।