Isaiah 28:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বলেছ, ‘আমরা মৃত্যুর সঙ্গে নিয়ম করেছি, পাতালের সঙ্গে সন্ধি স্থির করেছি; সংহারকের কশা যখন উপনীত হবে, তখন আমাদের কাছে আসবে না, কেননা আমরা মিথ্যাকে আশ্রয় করেছি ও মিথ্যা ছলের আড়ালে লুকিয়েছি।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা অহংকার করে বলো, “আমরা মৃত্যুর সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছি, কবরের সঙ্গে আমাদের একটি নিয়ম হয়েছে। যখন কোনো অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়ে, তা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ এক মিথ্যাকে আমরা আশ্রয়স্থল করেছি, আর মিথ্যাচারই হল আমাদের লুকানোর স্থান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বলিয়াছ, ‘আমরা মৃত্যুর সহিত নিয়ম করিয়াছি, পাতালের সহিত সন্ধি স্থির করিয়াছি; জলপ্রলয়রূপ কশা যখন উপনীত হইবে, তখন আমাদের কাছে আসিবে না, কেননা আমরা অলীকতাকে আপনাদের আশ্রয় করিয়াছি, ও মিথ্যা ছলের আড়ালে লুকাইয়াছি।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বলিয়াছ, ‘আমরা মৃত্যুর সহিত নিয়ম করিয়াছি, পাতালের সহিত সন্ধি স্থির করিয়াছি; জলপ্রলয়রূপ কশা যখন উপনীত হইবে, তখন আমাদের কাছে আসিবে না, কেননা আমরা অলীকতাকে আপনাদের আশ্রয় করিয়াছি, ও মিথ্যা ছলের আড়ালে লুকাইয়াছি।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বড়াই করে বল, “আমরা মৃত্যুর সংগে, মৃতস্থানের সংগে একটা চুক্তি করেছি। ধ্বংসের চাবুক যখন জোরে নেমে আসবে তখন তা আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যাকে আমাদের আশ্রয়স্থান আর ছলনাকে আমাদের লুকাবার জায়গা করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বড়াই করে বল, “আমরা মৃত্যুর সংগে, কবরের সংগে একটা চুক্তি করেছি। ধ্বংসের চাবুক যখন জোরে নেমে আসবে তখন তা আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যাকে আমাদের আশ্রয়স্থান আর ছলনাকে আমাদের লুকাবার জায়গা করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছ এবং স্থাপন করেছ সন্ধি মৃত্যুলোকের সঙ্গে। মিথ্যা ও ছলনার উপরে নির্ভর করে তোমরা নিশ্চিন্ত হয়ে রয়েছ, ভেবেছ, দুর্দৈব ঘনিয়ে এলেও তোমাদের স্পর্শ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলছ, “মৃত্যুর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে| পাতালের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে| সুতরাং আমরা শাস্তি পাব না| শাস্তি আমাদের আঘাত না করেই চলে যাবে| আমরা আমাদের কৌশল ও মিথ্যার পেছনে লুকিয়ে থাকব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বলেছ, “আমরা মৃত্যুর সঙ্গে নিয়ম করেছি, পাতালের সম্পর্ক করেছি; জলের ধ্বংসরূপ চাবুক যখন নেমে আসবে, তখন আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যেকে নিজেদের আশ্রয় করেছি ও মিথ্যা ছলনার আড়ালে লুকিয়েছি।”