Isaiah 28:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি সিয়োনে ভিত্তিমূলের জন্য একটি পাথর স্থাপন করলাম; তা পরীক্ষিত পাথর বহুমূল্য কোণের পাথর, অতি দৃঢ়ভাবে বসান; যে ব্যক্তি বিশ্বাস করবে, সে টলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সার্বভৌম সদাপ্রভু একথা বলেন: “দেখো, আমি সিয়োনে এক পাথর স্থাপন করি, সেটি এক পরীক্ষিত পাথর, সুদৃঢ় ভিত্তির জন্য তা এক মহামূল্যবান কোণের পাথর; যে বিশ্বাস করে, সে কখনও আতঙ্কগ্রস্ত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি সিয়োনে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম; তাহা পরীক্ষাসিদ্ধ প্রস্তর বহুমূল্য কোণের প্রস্তর, অতি দৃঢ়রূপে বসান; যে ব্যক্তি বিশ্বাস করিবে, সে চঞ্চল হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি সিয়োনে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম; তাহা পরীক্ষাসিদ্ধ প্রস্তর, বহুমূল্য কোণের প্রস্তর, অতি দৃঢ়রূপে বসান; যে ব্যক্তি বিশ্বাস করিবে, সে চঞ্চল হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই প্রভু সদাপ্রভু এই কথা বলছেন, “দেখ, আমি যাচাই করে নেওয়া খুব দামী একটা পাথর বেছে নিয়েছি; সেটা সিয়োনের ভিত্তির কোণের পাথর হিসাবে স্থাপন করেছি। যে কেউ তাঁর উপর বিশ্বাস করে সে সব সময় স্থির থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আল্লাহ্ মালিক এই কথা বলছেন, “দেখ, আমি যাচাই করে নেওয়া খুব দামী একটা পাথর বেছে নিয়েছি; সেটা সিয়োনের ভিত্তির কোণের পাথর হিসাবে স্থাপন করেছি। যে কেউ তাঁর উপর ঈমান আনে সে সব সময় স্থির থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব, এখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন, আমি সিয়োনে স্থাপন করছি এক সুদৃঢ় প্রস্তর। সেটি হবে কোণের মূল প্রস্তর। এই প্রস্তরের উপরে লেখা থাকবে, “বিশ্বাস যার অটল, সে কখনও বিচলিত হবে না।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব কারণেই প্রভু, আমার মনিব বলেন, “সিয়োনের মাটিতে আমি একটি পাথর, একটি ভিত্তি প্রস্তর স্থাপন করব| এটি একটি মূল্যবান পাথর| সেই গুরুত্বপূর্ণ পাথরের ওপর সমস্ত কিছু গড়ে উঠবে| সেই পাথরটির কাছে এসে বিশ্বস্ত লোকরা কখনো ভয় পাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি সিয়োনের ভিত্তিমূলের জন্যে এক পাথর স্থাপন করলাম; তা পরীক্ষা করা পাথর দামী কোণের পাথর, খুব শক্তভাবে বসানো যে লোক বিশ্বাস করবে, সে চঞ্চল হবে না ।