Isaiah 28:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মৃত্যুর সঙ্গে কৃত তোমাদের নিয়ম বিলোপ করা হবে ও পাতালের সঙ্গে তোমাদের সন্ধি স্থির থাকবে না; সংহারকের কশা যখন উপনীত হবে, তখন তোমরা তা দ্বারা দলিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যুর সঙ্গে কৃত তোমাদের সন্ধিচুক্তি বাতিল করা হবে; কবরের সঙ্গে তোমাদের চুক্তিনিয়ম স্থির থাকবে না। যখন সেই অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়বে, তোমরা তার দ্বারা প্রহারিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মৃত্যুর সহিত কৃত তোমাদের নিয়ম বিলোপ করা যাইবে, ও পাতালের সহিত তোমাদের সন্ধি স্থির থাকিবে না; জলপ্রলয়রূপ কশা যখন উপনীত হইবে, তখন তোমরা তদ্দ্বারা দলিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মৃত্যুর সহিত কৃত তোমাদের নিয়ম বিলোপ করা যাইবে, ও পাতালের সহিত তোমাদের সন্ধি স্থির থাকিবে না; জলপ্রলয়রূপ কশা যখন উপনীত হইবে, তখন তোমরা তদ্দ্বারা দলিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত্যুর সংগে তোমরা যে চুক্তি করেছ তা বাতিল করা হবে; মৃতস্থানের সংগে তোমাদের যে চুক্তি হয়েছে তা স্থির থাকবে না। ধ্বংসের চাবুক যখন জোরে নেমে আসবে, তখন তা দিয়ে তোমাদের মারা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত্যুর সংগে তোমরা যে চুক্তি করেছ তা বাতিল করা হবে; কবরের সংগে তোমাদের যে চুক্তি হয়েছে তা স্থির থাকবে না। ধ্বংসের চাবুক যখন জোরে নেমে আসবে, তখন তা দিয়ে তোমাদের মারা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুলোকের সঙ্গে যে চুক্তি তোমরা স্থাপন করেছ, সেই চুক্তি লোপ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে মৃত্যুলোকের সঙ্গে তোমাদের স্থাপিত সন্ধি। দুর্দৈবের মহাপ্রলয় গ্রাস করবে তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুর সঙ্গে তোমাদের চুক্তি মুছে যাবে| মৃত্যুর স্থানের সঙ্গে তোমাদের চুক্তি কোন কাজেই আসবে না| “যখন সেই ভয়ঙ্কর শাস্তি আসবে তখন তোমরা তার দ্বারা পদদলিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃত্যুর সঙ্গে করা তোমাদের নিয়ম লুপ্ত করা যাবে ও পাতালের সঙ্গে তোমাদের সম্পর্ক স্থির থাকবে না; জল ধ্বংসরূপ চাবুক নেমে আসবে, তখন তোমরা তার দ্বারা দলিত হবে