Isaiah 28:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা যতবার উপনীত হবে, ততবার তোমাদেরকে ধরবে, বস্তুত সে প্রভাতে, দিনে ও রাতে, উপনীত হবে; আর এই বার্তা বুঝলে কেবল ত্রাস জন্মাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেই তা আসবে, তা তোমাদের বহন করে নিয়ে যাবে; সকালের পর সকাল, দিনে বা রাত্রে, তা ক্রমাগত আছড়ে পড়বে।” এই বার্তা বুঝতে পারলে তা প্রচণ্ড বিভীষিকা নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা যতবার উপনীত হইবে, ততবার তোমাদিগকে ধরিবে, বস্তুতঃ সে প্রভাতে প্রভাতে, দিনে ও রাত্রিতে, উপনীত হইবে; আর এই বার্ত্তা বুঝিলে কেবল ত্রাস জন্মিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা যতবার উপনীত হইবে, ততবার তোমাদিগকে ধরিবে, বস্তুতঃ সে প্রভাতে প্রভাতে, দিনে ও রাত্রিতে, উপনীত হইবে; আর এই বার্তা বুঝিলে কেবল ত্রাস জন্মিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা যতবার নেমে আসবে ততবার তোমাদের মারা হবে; সকালের পর সকাল, দিনে ও রাতে তা জোরে নেমে আসবে। এই কথা বুঝতে পারলে তোমরা ভীষণ ভয় পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা যতবার নেমে আসবে ততবার তোমাদের মারা হবে; সকালের পর সকাল, দিনে ও রাতে তা জোরে নেমে আসবে। এই কথা বুঝতে পারলে তোমরা ভীষণ ভয় পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আঘাত করবে তোমাদের বার বার। দিনের পর দিন। দিনরাত এই দারুণ দুঃসহ বিপর্যয় সহ্য করতে হবে তোমাদের। সেদিন যখন ঈশ্বরের এই বাণী তোমরা উপলব্ধি করবে তখন ভয়াবহ বিভীষিকা তোমাদের ঘিরে ধরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যত বার তোমাদের শাস্তি আসবে, তত বারই সে তোমাদের নিয়ে যাবে| তোমাদের শাস্তি হবে ভয়ঙ্কর| তোমাদের শাস্তি খুব ভোরবেলা আসবে এবং চলতে থাকবে গভীর রাত পর্যন্ত| বার্তাটি শুধুমাত্র বোঝার পরই তা তোমাকে ভয়ে কাঁপিয়ে তুলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার দ্বারা যতবার নেমে আসবে তত বার তোমাদেরকে ধরবে, প্রকৃত পক্ষে, সে সকালে, দিনের রাতে, নেমে আসবে আর এই বার্তা বুঝলে শুধু ভয় সৃষ্টি হবে।