Isaiah 28:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, প্রভুর এক জন বলবান ও বীর্যশালী লোক আছে; শিলাবৃষ্টি ও ধ্বংসকারী একটা বাতাসের মত, অতি বেগে ধাবমান প্রবল বৃষ্টির মত, বলপূর্বক সকলই ভূমিতে নিক্ষেপ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, প্রভুর এক পরাক্রমী ও শক্তিশালী ব্যক্তি আছেন। শিলাবৃষ্টি ও ধ্বংসাত্মক ঝড়ের মতো, মুষলধারায় বৃষ্টি ও প্লাবনকারী বারিধারার মতো, তিনি একে সবলে মাটিতে নিক্ষেপ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, প্রভুর একজন বলবান ও বীর্য্যশালী লোক আছে; সে শিলাযুক্ত ধারাসম্পাতের, প্রলয়কারী ঝটিকার ন্যায়, অতি বেগে ধাবমান প্রবল ধারাসম্পাতের ন্যায়, বলপূর্ব্বক [সকলই] ভূমিতে নিক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, প্রভুর একজন বলবান ও বীর্যশালী লোক আছে; সে শিলাযুক্ত ধারাসম্পাতের, প্রলয়কারী ঝটিকার ন্যায়, অতি বেগে ধাবমান প্রবল ধারাসমপাতের ন্যায়, বলপূর্বক [সকলই] ভূমিতে নিক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, প্রভুর একজন ক্ষমতাবান ও শক্তিশালী লোক আছে। শিলাবৃষ্টি ও ধ্বংসকারী একটা বাতাসের মত, মুষলধারে পড়া একটা বন্যার বৃষ্টির মত সে সজোরে সেই শহরকে মাটিতে ছুঁড়ে ফেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, দীন-দুনিয়ার মালিকের একজন ক্ষমতাবান ও শক্তিশালী লোক আছে। শিলাবৃষ্টি ও ধ্বংসকারী একটা বাতাসের মত, মুষলধারে পড়া একটা বন্যার বৃষ্টির মত সে সজোরে সেই শহরকে মাটিতে ছুঁড়ে ফেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর একজন মহাশক্তিধর ব্যক্তিকে প্রস্তুত করে রেখেছেন তাদের আক্রমণ করার জন্য। সে আসবে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির মত, মুষলধারে তুমুল বৃষ্টির মত, দুর্নিবার বেগে ভয়াবহ বন্যার মত সে ছুটে আসবে, ভাসিয়ে দেবে সমগ্র দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, আমার প্রভুর একটি লোক আছে যে শক্তিশালী ও সাহসী| সেই লোকটি শিলাবৃষ্টির ঝড়ের মত দেশের ভেতরে আসবে| তিনি ঝড়ের মতো এদেশে আসবেন| তিনি হবেন বানভাসি দেশে জলে ভরা খরস্রোতা নদীর মতো| তিনি সেই মুকুটকে মাটিতে ছুঁড়ে ফেলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, প্রভুর একজন শক্তিশালী ও বলবান লোক আছে; সে পাথরযুক্ত শিলাবৃষ্টির ধ্বংসকারী ঝড়ের মত খুব জোরে দৌড়ানো প্রবল শিলাবৃষ্টির মত জোর করে সবই ভূমিতে ছুঁড়ে দেবে।