Isaiah 28:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক শোবার জন্য বিছানা খাটো ও সর্বাঙ্গে জড়াবার জন্য লেপও ছোট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পা ছড়ানোর জন্য বিছানা ভীষণ খাটো, তোমাদের গায়ে জড়ানোর জন্য কম্বলও ছোটো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক গাত্র বিস্তার করিবার পক্ষে বিছানা খাট, ও সর্ব্বাঙ্গে জড়াইবার পক্ষে লেপ ছোট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক গাত্র বিস্তার করিবার পক্ষে বিছানা খাট, ও সর্বাঙ্গে জড়াইবার পক্ষে লেপ ছোট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লম্বা হয়ে শোবার জন্য তোমাদের বিছানা খাটো, আর গায়ে জড়াবার জন্য কম্বলও ছোট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লম্বা হয়ে শোবার জন্য তোমাদের বিছানা খাটো, আর গায়ে জড়াবার জন্য কম্বলও ছোট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবাদের সেই মানুষটির মত দশা হবে তোমাদের, যে তার চেয়ে দৈর্ঘ্যে ছোট একটি খাটে ঘুমায়, যাতে পা মেলে শোবার জায়গা কুলায় না, তার গায়ে দেবার কম্বলটা এত ছোট যে ভাল করে গায়ে ঢাকা দেওয়া যায় না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন তোমরা এই গল্পটি বুঝবে: একটি মানুষ তার পক্ষে খুবই ছোট একটি বিছানায় ঘুমোবার চেষ্টা করেছিল| এবং তার একটি কম্বল ছিল যা তাকে আচ্ছাদিত করার পক্ষে যথেষ্ট ছিল না| বিছানা এবং কম্বল দুটিই ছিল ব্যবহারের অযোগ্য| তোমাদের চুক্তিগুলিও ঠিক সেরকম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক শরীর ছড়িয়ে দেবার জন্যে বিছানা ও খাট ও সারা দেহে জড়াবার জন্যে লেপ ছোট।