Isaiah 28:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভূমিতল সমান করার পর সে কি মহুরী ছড়ায় না ও জিরা বপন করে না? এবং ভাগ ভাগ করে গম নির্ধারিত স্থানে যব ও ক্ষেতের সীমাতে জনার কি বোনে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যখন ভূমির উপরিভাগ সমান করে, সে কি মৌরি ও জিরের বীজ বোনে না? সে কি যথাস্থানে গম ও যব ও খেতের সীমানায় ভুট্টা যথা উপায়ে বপন করে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূমিতল সমান করিলে পর সে কি মহুরী ছাড়ায় না, ও জীরা বপন করে না? এবং শ্রেণী শ্রেণী করিয়া গোম নিরূপিত স্থানে যব ও ক্ষেত্রের সীমাতে জনার কি বুনে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূমিতল সমান করিলে পর সে কি মহুরী ছড়ায় না, ও জীরা বপন করে না? এবং শ্রেণী শ্রেণী করিয়া গম নিরূপিত স্থানে যব ও ক্ষেত্রের সীমাতে জনার কি বুনে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটির উপরটা সমান করলে পর সে কি কালোজিরা এবং জিরা বোনে না? সে কি সারি সারি করে গম, জায়গামত যব আর ক্ষেতের সীমানায় জনার লাগায় না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটির উপরটা সমান করলে পর সে কি কালোজিরা এবং জিরা বোনে না? সে কি সারি সারি করে গম, জায়গামত যব আর ক্ষেতের সীমানায় জনার লাগায় না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার মাটি তৈরী হয়ে গেলে সে শুল্ফা বা জিরে বীজ বোনে, সারি সারি বোনে গম ও যব। তারপর ক্ষেতের চারিদিকের আলে বোনে অন্য শস্য বীজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কৃষক মাটি তৈরী করে| তারপর বীজ বপন করে| বিভিন্ন পদ্ধতিতে সে বিভিন্ন বীজ বপন করে| কৃষক শুলফার বীজ ছড়ায়, তারপর সে জীরের বীজ মাটিতে ছড়ায়| সে গমের বীজ বোনে সারিবদ্ধ ভাবে| একজন কৃষক বার্লিগাছ বিশেষ স্থানে বপন করে| এক বিশেষ ধরণের বীজ সে রোপণ করে শস্য ক্ষেতের ধারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভূমিতল সমান করার পর সে কি মহুরী ছাড়ায় না ও জিরা বোনে না? এবং ভাগ করে গম নির্ধারিত জায়গায় যব ও ক্ষেতের সীমাতে ভুট্টা কি বোনে না?