Isaiah 28:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত মহুরী হাতগাড়ি দ্বারা মাড়াই করা যায় না এবং জিরার উপরে গাড়ির চাকা ঘোরে না, কিন্তু মহুরী দণ্ড দিয়ে ও জিরা লাঠি দিয়ে মাড়া যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না, জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না; মৌরি লাঠি দিয়ে পেটানো হয়, জিরে একটি ছড়ির দ্বারা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ মহুরী হাতগাড়ী দ্বারা মর্দ্দন করা যায় না, এবং জীরার উপরে গাড়ীর চক্র ঘুরে না, কিন্তু মহুরী দণ্ড দিয়া ও জীরা যষ্টি দিয়া মাড়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ মহুরী হাতগাড়ী দ্বারা মর্দন করা যায় না, এবং জীরার উপরে গাড়ীর চক্র ঘুরে না, কিন্তু মহুরী দণ্ড দিয়া ও জীরা যষ্টি দিয়া মাড়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কালোজিরা ভারী যন্ত্র দিয়ে মাড়াই করা হয় না, কিম্বা জিরার উপর দিয়ে গাড়ির চাকা গড়ানো হয় না, বরং লাঠি দিয়ে কালোজিরা ও জিরা মাড়াই করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কালোজিরা ভারী যন্ত্র দিয়ে মাড়াই করা হয় না, কিংবা জিরার উপর দিয়ে গাড়ির চাকা গড়ানো হয় না, বরং লাঠি দিয়ে কালোজিরা ও জিরা মাড়াই করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুলফা বা জিরে পিটে ঝাড়াই করার জন্য সে কখনও ভারী মুগুর ব্যবহার করে না। এই কাজের উপযুক্ত হালকা লাঠিই সে ব্যবহার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুলফার বীজ মাড়বার জন্য কৃষক কি ধারালো দাঁতওয়ালা পাটাতন ব্যবহার করে? না! জীরা বীজ মাড়বার জন্য কি কৃষক কোন চতুশ্চএ শকট ব্যবহার করে? না! এই শস্যগুলির বীজ থেকে খোসা ছাড়ানোর জন্য একজন কৃষক একটি ছোট লাঠি ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বস্তুত, মহুরী ঠেলা গাড়ির মাধ্যমে মর্দন করা যায় না এবং জিরার ওপরে গাড়ির চাকা ঘরে না, কিন্তু মহুরী দন্ড দিয়ে ও জিরা লাঠি দিয়ে মাড়া যায়।