Isaiah 28:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এও বাহিনীগণের মাবুদ থেকে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য ও বুদ্ধিকৌশলে মহান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত জ্ঞান আসে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছ থেকে, যাঁর পরিকল্পনা অপূর্ব, যাঁর প্রজ্ঞা চমৎকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাও বাহিনীগণের সদাপ্রভু হইতে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য্য ও বুদ্ধিকৌশলে মহান্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাও বাহিনীগণের সদাপ্রভু হইতে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য ও বুদ্ধিকৌশলে মহান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব জ্ঞান সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কাছ থেকে আসে। তাঁর পরামর্শ আশ্চর্য ও তাঁর জ্ঞান চমৎকার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব জ্ঞান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছ থেকে আসে। তাঁর পরামর্শ আশ্চর্য ও তাঁর জ্ঞান চমৎকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছে থেকেই এই প্রজ্ঞা আসে। ঈশ্বরের সমস্ত পরামর্শই জ্ঞানপূর্ণ, তাঁর বিবেচনা প্রজ্ঞার আধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমানের কাছ থেকে এই শিক্ষা আসে| প্রভু আশ্চর্য্য সব উপদেশ দেন| ঈশ্বর সত্যই প্রজ্ঞাবান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা বাহিনীদের সদাপ্রভুর থেকে হয়; তিনি পরিকল্পনায় আশ্চর্য্য ও বুদ্ধির কৌশলে মহান।