Isaiah 28:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ফলশালী উপত্যকার মাথায় স্থিত তাদের তেজোময় শোভার মলিন যে ফুল, তা ফলসংগ্রহ কালের পূর্ববর্তী এমন প্রথমে পাকা ডুমুর ফলের মত হবে, যা লোকে দেখামাত্র লক্ষ্য করে, হাতের মুঠায় নেওয়া মাত্র গ্রাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ম্লানপ্রায় ফুল, তার মহিমার সৌন্দর্য, যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত, যা চয়ন করার আগে পাকা ডুমুরের মতো হবে— তাকে দেখামাত্র যেমন কেউ তা পেড়ে হাতে নেয়, আর তা খেয়ে ফেলে, তেমনই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ফলশালী উপত্যকার মস্তকে স্থিত তাহাদের তেজোময় শোভার ম্লানপ্রায় যে পুষ্প, তাহা ফলসংগ্রহ-কালের পূর্ব্ববর্ত্তী এমন আশুপক্ব ডুমুরফলের সদৃশ হইবে, যাহা লোকে দেখিবামাত্র লক্ষ্য করে, করতলে করিবামাত্র গ্রাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ফলশালী উপত্যকার মস্তকে স্থিত তাহাদের তেজোময় শোভার ্নানপ্রায় যে পুষ্প, তাহা ফলসংগ্রহ-কালের পূর্ববর্তী এমন আশুপক্ব ডুমুর ফলের সদৃশ হইবে, যাহা লোকে দেখিবামাত্র লক্ষ্য করে, করতলে করিবামাত্র গ্রাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের গৌরবময় সৌন্দর্যের সেই ্নান হওয়া মালা যা একটা উর্বর উপত্যকার মাথার উপর রয়েছে, তা প্রথমে পাকা ডুমুরের মত শেষ হয়ে যাবে; কেউ তা দেখলে হাতে নিয়ে গিলে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের গৌরবময় সৌন্দর্যের সেই ্নান হওয়া মালা যা একটা উর্বর উপত্যকার মাথার উপর রয়েছে, তা প্রথমে পাকা ডুমুরের মত শেষ হয়ে যাবে; কেউ তা দেখলে হাতে নিয়ে গিলে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরশুমের ফসল ডুমুর পাকার সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে লোকে যেমন নিঃশেষে খেয়ে নেয়, তেমনি ঐ গর্বোদ্ধত নেতৃবৃন্দের সম্মান ও মর্যাদা হবে নিঃশেষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শহর উর্বর উপত্যকা বেষ্টিত পাহাড়ের ওপর অবস্থিত| এবং সেই “ফুলের সুন্দর মুকুট” হবে ঠিক মৃতপ্রায় গাছের মতো| সেই শহর হবে গরমের প্রথম ডুমুর ফলের মতো, যাকে লোকে একপলক দেখেই দ্রুত তুলে নিয়ে খেয়ে নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমৃদ্ধ উপত্যকার মাথায় অবস্থিত তাদের তেজোময় শোভায় ম্লানপ্রায় যে ফুল তা ফল সংগ্রহের দিনের প্রথম ফলের মত হবে, যা লোকে দেখামাত্র লক্ষ্য করে, হাতে করা মাত্র গ্রাস করে।