Isaiah 28:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন বাহিনীগণের মাবুদই তাঁর লোকদের অবশিষ্টাংশের জন্য শোভার মুকুট ও গৌরবের মালা হবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইদিন, বাহিনীগণের সদাপ্রভু এক গৌরবের মুকুটস্বরূপ হবেন, তাঁর প্রজাদের অবশিষ্টাংশের জন্য তিনি হবেন এক সুন্দর শিরোভূষণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন বাহিনীগণের সদাপ্রভুই আপন প্রজাদের অবশিষ্টাংশের জন্য শোভার মুকুট ও তেজের কিরীট হইবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন বাহিনীগণের সদাপ্রভুই আপন প্রজাদের অবশিষ্টাংশের জন্য শোভার মুকুট ও তেজের কিরীট হইবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাঁর বেঁচে থাকা লোকদের জন্য একটা গৌরবময় মুকুট এবং একটা সুন্দর মালা হবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর বেঁচে থাকা বান্দাদের জন্য একটা গৌরবময় তাজ এবং একটা সুন্দর মালা হবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন একটি দিন আসছে যেদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর স্বয়ং তাঁর অবশিষ্ট প্রজাদের মহিমায় ভাস্বর পুষ্পশোভিত মুকুটস্বরূপ হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় সর্বশক্তিমান প্রভু ই হবেন “সুন্দর মুকুট|” তাঁর অবশিষ্ট লোকদের জন্য, তিনি হবেন “ফুলের আশ্চর্য্য মুকুট|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন বাহিনীদের সদাপ্রভুর নিজের লোকদের জন্য শোভার মুকুট ও তেজের কিরীট হবেন;