Isaiah 28:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিচার করার জন্য উপবিষ্ট ব্যক্তির বিচারের রূহ্ ও যারা নগর-দ্বারে যুদ্ধ ফিরায়, তাদের শক্তিস্বরূপ হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি বিচারকের আসনে বসেন, তিনি তাঁকে ন্যায়বিচারের প্রেরণা দেবেন, যারা নগর-দুয়ারে আক্রমণ রোধ করে, তিনি হবেন তাদের কাছে শক্তির উৎস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিচারার্থে উপবিষ্ট ব্যক্তির বিচারের আত্মা, ও যাহারা নগর-দ্বারে যুদ্ধ ফিরায়, তাহাদের বিক্রমস্বরূপ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিচারার্থে উপবিষ্ট ব্যক্তির বিচারের আত্মা, ও যাহারা নগর-দ্বারে যুদ্ধ ফিরায়, তাহাদের বিক্রমস্বরূপ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বিচারকের অন্তরে ন্যায়বিচারের মনোভাব দেবেন। যারা ফটকের কাছ থেকে যুদ্ধ সরিয়ে দেয় তাদের তিনি শক্তি দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বিচারকের দিলে ন্যায়বিচারের মনোভাব দেবেন। যারা দরজার কাছ থেকে যুদ্ধ সরিয়ে দেয় তাদের তিনি শক্তি দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁরা বিচারকের দায়িত্ব পালন করবেন, তিনি তাঁদের ন্যায়-অন্যায়ের বোধ দান করবেন এবং যাঁরা বহিঃশত্রুর আক্রমণ থেকে নগরতোরণ রক্ষায় নিয়োজিত থাকবেন, তাদের দান করবেন অমিত শক্তি ও সাহস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু তাঁর লোকদের বিচারকগণকে প্রজ্ঞা দান করবেন| নগরদ্বারে তিনি শক্তি যোগাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিচারের জন্যে বসে থাকা লোকের বিচারে আত্মা ও যারা শহরের দরজার যুদ্ধ ফেরায়, তাদের বিক্রমের মত হবেন