Isaiah 28:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এরাও আঙ্গুর-রসে ভ্রান্ত ও সুরাপানে টলটলায়মান হয়েছে; ইমাম ও নবী সুরাপানে ভ্রান্ত হয়েছে; তারা আঙ্গুর-রসে কবলিত ও সুরাপানে টলটলায়মান হয়, তারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরাও সুরার কারণে টলোমলো হয় এবং সুরা পানের কারণে এলোমেলো চলে: যাজকেরা ও ভাববাদীরা সুরা পান করে টলোমলো হয় সুরা পান করে তারা চুর হয়ে থাকে; তারা সুরা পানের জন্য এলোমেলো চলে, দর্শন দেখামাত্র তারা টলটলায়মান হয়, সিদ্ধান্ত গ্রহণের সময় তারা হোঁচট খায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইহারাও দ্রাক্ষারসে ভ্রান্ত ও সুরাপানে টলটলায়মান হইয়াছে; যাজক ও ভাববাদী সুরাপানে ভ্রান্ত হইয়াছে; তাহারা দ্রাক্ষারসে কবলিত ও সুরাপানে টলটলায়মান হয়, তাহারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইহারাও দ্রাক্ষারসে ভ্রান্ত ও সুরাপানে টলটলায়মান হইয়াছে; যাজক ও ভাববাদী সুরাপানে ভ্রান্ত হইয়াছে; তাহারা দ্রাক্ষারসে কবলিত ও সুরাপানে টলটলায়মান হয়, তাহারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইফ্রয়িমের পুরোহিত ও নবীরা এখন আংগুর-রস খেয়ে টলে ও মাতলামি করে আর মদ খেয়ে গড়াগড়ি দেয়; তারা টলতে টলতে দর্শন পায় আর সেই অবস্থায় রায় দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আফরাহীমের ইমাম ও নবীরা এখন আংগুর-রস খেয়ে টলে ও মাতলামি করে আর মদ খেয়ে গড়াগড়ি দেয়; তারা টলতে টলতে দর্শন পায় আর সেই অবস্থায় রায় দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী ও পুরোহিতেরা পর্যন্ত এত বেশি মাত্রায় সুরাপান করে যে তাদের পা টলে যায়, ভাল করে চলতে পারে না। বুদ্ধিতে তাদের জড়তা এসে যায়, তারা হতবুদ্ধি হয়ে পড়ে। নবীরা এত বেশী মাত্রায় সুরাপান করে যে তাদের মধ্যে জড়তা এসে যায়, ঈশ্বর প্রেরিত দর্শনের অর্থ উপলব্ধি করতে পারে না। পুরোহিতেরা অত্যধিক মাত্রায় সুরাপানে মত্ত হওয়ার ফলে তাদের কাছে বিচার নিষ্পত্তির জন্য কোন বিষয় এলে, তার যথাযথ সিদ্ধান্ত তারা নিতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন সেই সব নেতারা পান করে ভুল করেন| যাজক ও ভাববাদীরাও ভুলভ্রান্তি করেন কারণ তাঁরা অনুগ্র সুরা ও দ্রাক্ষারস পান করেন| তাঁরা হোঁচট খেতে খেতে পড়ে যাচ্ছেন| এমনকি দর্শনের সময়েও ভাববাদীদের ভুলভ্রান্তি হয়| বিচারকরাও ভুল করেন কারণ তারা সিদ্ধান্ত নেওয়ার সময় পান করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এরাও আঙ্গুর রসে ও সুরা পানে টলেছে; যাজক ও ভাববাদী সুরা পানে ভ্রান্ত হয়েছে; তারা আঙ্গুর রসে কবলিত ও সুরাপানে টলে যায়, তারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।