Isaiah 28:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘সে কাকে জ্ঞান শিক্ষা দেবে? কাকে বার্তা বুঝিয়ে দেবে? কি তাদেরকে, যারা দুধ ছেড়েছে ও স্তন্যপানে নিবৃত্ত হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সে কাকে শিক্ষা দিতে চাইছে? কার কাছে সে তার বার্তার ব্যাখ্যা করছে? সেই শিশুদের কাছে কি, যাদের স্তন্যপান ত্যাগ করানো হচ্ছে, না তাদের কাছে, যাদের স্তন থেকে সরানো হচ্ছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে? কাহাকে বার্ত্তা বুঝাইয়া দিবে? কি তাহাদিগকে, যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে? কাহাকে বার্তা বুঝাইয়া দিবে? কি তাহাদিগকে, যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলে, “সে কাকে শিক্ষা দিচ্ছে? তার বাণী কার কাছে ব্যাখ্যা করছে? যারা দুধ খাওয়া ছেড়েছে, বুকের দুধ থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের কাছে কি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলে, “সে কাকে শিক্ষা দিচ্ছে? তার বাণী কার কাছে ব্যাখ্যা করছে? যারা দুধ খাওয়া ছেড়েছে, বুকের দুধ থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের কাছে কি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে আমার বিরুদ্ধে অভিযোগ করে। বলে, ও কাকে শিক্ষা দেবে? কে ওর কাছে জ্ঞান নেবে? একমাত্র ছোট শিশুই ওর কথা শুনবে, যে সবেমাত্র স্তন্যপান ত্যাগ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু লোকদের একটি শিক্ষা দেবার চেষ্টা করছেন| প্রভু লোকদের তাঁর শিক্ষামালা বোঝানোর চেষ্টা করছেন| লোকেরা যেন ছোট্ট শিশুর মত, সবেমাত্র মায়ের দুধপান করা ছেড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে কাউকে জ্ঞানের শিক্ষা দেবে? কাউকে বার্তা বুঝিয়ে দেবে? কি তাদেরকে, যারা দুধ ছাড়িয়েছে ও স্তন্যপানে থেমেছে,